এসবিএফসিআই দুর্গাপুর শাখার প্রতিনিধিমন্ডল DMC চেয়ারপারসনের সাথে দেখা করলেন
বেঙ্গল মিরর, দুর্গাপুর, সৌরদীপ্ত সেনগুপ্ত : সাউথ বেঙ্গল ফেডারেশন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এসবিএফসিআই) দুর্গাপুর শাখার আয়োজনে বৈঠকে মিলিত হলেন দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশনের চেয়ারপার্সন অনিন্দিতা মুখোপাধ্যায়।
সাধারণ সম্পাদক জগদীশ বাগরীর নেতৃত্বে অনুষ্ঠিত এই সভায় প্রথমে অনিন্দিতা মুখার্জীকে ফুলের তোড়া ও স্মারক চিহ্ন দিয়ে সম্মানিত করা হয়। এরপর ডেঙ্গু মোকাবিলায় ৫টি স্প্রে মেশিন দেওয়া হয়।















দুর্গাপুর শহরের আবর্জনা পরিষ্কার ও ট্রেড লাইসেন্স সংক্রান্ত গুরুতর সমস্যা নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়।
এসবিএফসিআই দুর্গাপুর পুরসভা এলাকার কারখানা থেকে পুরসভা কর্তৃক আদায় করা টোল ট্যাক্স নিয়েও তীব্র আপত্তি তুলেছে।
চেয়ারপারসন আশ্বস্ত করেন যে সব বিষয় খতিয়ে দেখা হবে।
ওই বৈঠকে উপস্থিত ছিলেন এসবিএফসিআই দুর্গাপুর শাখার সভাপতি রাকেশ ভট্টর, শাখা সম্পাদক রোহিত মোহঙ্কা সহ দুর্গাপুর শাখার আরও অনেক সদস্য।
- আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ১৮ থানা ও ফাঁড়ির ওসি এবং আইসি বদল, ১৮ দিনে চারবার
- আসানসোল জেলা হাসপাতালে বিকেলে তিন ঘন্টা আউটডোর চালুর ভাবনা, রোগী কল্যান সমিতির বৈঠকে আলোচনা
- Breaking : ADPC में थानेदार और फांड़ी प्रभारियों समेत 18 फेरबदल
- আসানসোল প্রগতি ও বিএন ঘাঁটির যৌথ উদ্যোগে ১৪ তম রক্তদান শিবির
- রাণীগঞ্জ থানার পুলিশের জালে তিন দুষ্কৃতী, উদ্ধার বিভিন্ন সামগ্রী


