রানিগঞ্জে অবৈধ প্রাচীর ভেঙ্গে ফেলা হল
বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, রানীগঞ্জ : আসানসোল পৌর নিগম অন্তর্গত রানিগঞ্জের ৯৩ নম্বর ওয়ার্ড অশোক পল্লী এলাকায় অবৈধ প্রাচীর পৌর নিগমের নির্দেশে রানীগঞ্জ পুলিশ প্রশাসনের উপস্থিতিতে ভেঙ্গে ফেলা হল। শুক্রবার রানিগঞ্জ এলাকায় অবৈধ নির্মাণ ভাঙায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। আসানসোল পৌর নিগমের র উপস্থিতিতে এই পদক্ষেপ নেওয়া হয়। তার সাথে উপস্থিত ছিলেন রানিগঞ্জ বোরো প্রকৌশলী কৌশিক সেনগুপ্ত।














আইনী উপদেষ্টা সুদীপ্ত ঘটক জানান হরেন বারিকদার অভিযোগ করেন তার জানালার সামনে প্রতিবেশী বীরেন বারীকদার জোর করে এবং বেআইনিভাবে একটি প্রাচীর তৈরি করেন। ফলে ওই ঘরে আলো হওয়া না ঢোকায় অসুস্থ হন তার পরিবারের লোকেরা। এর পরেই তিনি আসানসোল পৌর নিগমে অভিযোগ করেন এবং মেডিকেল রিপোর্ট জমা দেন। পৌর নিগমের তরফে তদন্ত করা হয় এবং শুনানিও হয়। নোটিশ দেওয়া হয় প্রাচীর ভেঙে দেওয়ার জন্য। কিন্তু বীরেন বারীকদার সেই নোটিশের গুরুত্ব দেননি। তাকে দুবার নোটিশ দেওয়া হয় কিন্তু তিনি গুরুত্ব না দেওয়ায় এদিন পৌর নিগমের তরফে সেটিকে ভেঙে দেওয়া হয়।
- বাংলায় বিজেপি ক্ষমতায় এলে বন্ধ হবে হিন্দুদের উপর অত্যাচার, অনুপ্রবেশকারীদের তাড়ানো হবে বললেন অমিত শাহ
- AIMIM प्रमुख असदुद्दीन ओवैसी पहुंचे रानीगंज मजार, कहा मुसलमानों को राजनीतिक रूप से मजबूत होने की जरूरत
- অন্ডালে জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনা, সবজি বিক্রেতার মৃত্যু
- Andal एयरपोर्ट मोड़ के सामने भीषण सड़क हादसा, एक की मौत
- ED: 54 FIR और 650 करोड़ का ‘गुंडा टैक्स’17.57 करोड़ नकद राशि, बैंक बैलेंस और कीमती सामान जब्त

