বিজেপির হিরাপুর থানায় বিক্ষোভ, আসানসোলে কুশপুত্তলিকা দাহ
বিধায়ক অগ্নিমিত্রা পালকে কুরুচিকর মন্তব্যের প্রতিবাদ
বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ আসানসোল দক্ষিণ বিধান সভাট বিধায়িক ও রাজ্য বিজেপির সাধারণ সম্পাদিকা অগ্নিমিত্রা পালকে তৃণমূল কংগ্রেসের নেতা রাজ্য মুখপাত্র কুনাল ঘোষের কুরুচিকর মন্তব্য করার প্রতিবাদে সরব হলেন দলের কর্মী ও সমর্থকেরা।
এদিন বিকেলে বিজেপির আসানসোল সাংগঠনিক জেলার জেলা সভাপতি বাপ্পা চট্টোপাধ্যায়ের উপস্থিতিতে হিরাপুর থানা ঘেরাও করা হয়। জেলা সভাপতি সহ বিজেপির নেতা ও কর্মীরা থানার সামনে বসে বিক্ষোভ দেখান। বেশ কিছুক্ষন পরে হিরাপুর থানার আধিকারিকের কাছে এই মন্তব্য করার জন্য কুনাল ঘোষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে জেলা বিজেপির তরফে ডেপুটেশন দেওয়া হয়।














অন্যদিকে, দলের বিধায়ক অগ্নিমিত্রা পালকে কদর্য ভাষায় আক্রমণ করার জন্য আসানসোল যুব মোর্চার তরফে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষের কুশপুত্তলিকা দাহ করা হয় আসানসোলের রেলপারের ধাদকার মঙ্গু সাউ মোড়ে। এর নেতৃত্বে ছিলেন জেলা সম্পাদক
অভিজিৎ রায়। এছাড়াও ছিলেন যুব মোর্চার সভাপতি বাবন মন্ডল, মাইনরিটি মোর্চার সভাপতি আকবর হোসেন, যুব মোর্চার তিন সাধারণ সম্পাদক অনিরুদ্ধ চক্রবর্তী,অভিক মন্ডল ও অন্তু কোনার।
- আসানসোল আদালতে বোমাতঙ্ক, তামিলনাড়ু থেকে হুমকি মেল, ডগ ও বোম স্কোয়াড দিয়ে তল্লাশি পুলিশের
- Asansol कोर्ट और जजों को उड़ाने की धमकी, ई-मेल से मचा हड़कंप
- পানীয় জলের দাবিতে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ
- আসানসোলে ১৯ নং জাতীয় সড়কে জল জমে সমস্যা, সমাধানে প্রশাসনিক আধিকারিকদের যৌথ পরিদর্শন
- আসানসোলে মডিফাইড সাইলেন্সার বিক্রি আটকাতে দোকানে পুলিশের অভিযান


