DURGAPURWest Bengal

হাওড়া নিউ দিল্লি দুরন্ত এক্সপ্রেসে হট অ্যাক্সেল আতঙ্ক

পূর্ব রেলের রাজবাঁধের ঘটনায় চাঞ্চল্য

বেঙ্গল মিরর, দূর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ দিল্লি গামী হাওড়া নিউ দিল্লি দুরন্ত এক্সপ্রেসে আগুন ( Duronto Express hot Axel ) আতঙ্ক। ঘটনায়, জানা গেছে, যাত্রী বাহী দূরপাল্লার এই ট্রেনের একটি কামরার  চাকা থেকে বেরতে থাকে ব্যাপক ধোঁয়া।
ঘটনাটি ঘটেছে  শুক্রবার সকালে প্রায় ১০বেজে ২০ মিনিট  নাগাদ পূর্ব রেলের আসানসোল ডিভিশনের দুর্গাপুরের রাজবাঁধ স্টেশনের কাছে।
এদিন হাওড়া থেকে নয়া দিল্লি গামী আপ দুরন্ত এক্সপ্রেসের চাকার নিচ থেকে হঠাৎই ধোঁয়া বেরোতে দেখেন টেনের ড্রাইভার। সঙ্গে সঙ্গে তিনি ট্রেন থামিয়ে দেন। ঘটনায় তড়িঘড়ি খবর দেওয়া হয় রেলের বিশেষ দলকে। এরপর বেশ কিছুক্ষণের চেষ্টায় ট্রেনের নিচ থেকে বেরোনো ধোঁয়া নিয়ন্ত্রণে আনেন বিশেষ দলের কর্মীরা। ঘটনায় ট্রেনের যাত্রীদের মধ্যে তৈরি হয় ব্যাপক চাঞ্চল্য। তবে রেলের তৎপরতায় যাত্রীদের মধ্যে ফিরে আসে স্বস্তি ।


এই ঘটনায় বেশ কিছুক্ষণ এদিন দুরন্ত এক্সপ্রেসকে দাঁড় করিয়ে রাখা হয় রাজবাঁধ স্টেশনের কাছে। পরে ট্রেনটি আবার নিউ দিল্লির উদ্দেশ্যে রওয়ানা দেয়।
পুরো ঘটনায় পূর্ব রেলের তরফ থেকে এখনো পর্যন্ত নির্দিষ্ট করে কোন তথ্য পাওয়া যায়নি।
তবে রেল সূত্রে জানা গেছে, ব্রেক বাইন্ডিংয়ের কারণে গরম হয়ে ধোঁয়া অনেক সময় বেরোয়। এই ঘটনা সেই রকমই কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *