আসানসোলে মনোনয়ন পত্র জমা শুরু ১৮ এপ্রিল, জেলাশাসকের উপস্থিতিতে সর্বদলীয় বৈঠক
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ চতুর্থ দফায় আগামী ১৩ মে আসানসোল লোকসভা কেন্দ্রের ভোট। তারজন্য আগামী ১৮ এপ্রিল নোটিফিকেশন বা বিঞ্জপ্তি জারি করা হবে নির্বাচন কমিশনের তরফে
সেদিন থেকেই নির্বাচনে লড়াই করার জন্য রাজনৈতিক দলের প্রার্থীরা মনোনয়ন বা নমিনেশন জমা দিতে পারবেন।
মনোনয়ন পত্র জমা দেওয়ার বিষয় নিয়ে সব রাজনৈতিক দলকে অবহিত করতে সোমবার আসানসোলে পশ্চিম বর্ধমানের জেলাশাসকের কার্যালয়ে সর্বদলীয় বৈঠক হয়। সেই বৈঠকে পশ্চিম বর্ধমানের জেলাশাসক বা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার ( ডিইও) এস পোন্নাবলম সহ জেলার অতিরিক্ত জেলাশাসক, এআরও এবং অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন।














পরে জেলাশাসক বলেন, আগামী ১৮ এপ্রিল আসানসোল লোকসভা কেন্দ্রের জন্য কমিশন নোটিফিকেশন জারি করবে। সেদিন থেকেই মনোনয়ন পত্র জমা দেওয়ার কাজ শুরু হবে। এই বিষয় নিয়ে এদিনের বৈঠকে রাজনৈতিক দলের প্রতিনিধিদের অবহিত করা হয়েছে। কি করা যাবে ও কি করা যাবেনা, তা বলা হয়েছে।
প্রসঙ্গতঃ, আগামী ২৫ এপ্রিল পর্যন্ত মনোনয়ন পত্র জমা দেওয়া যাবে। ২৬ এপ্রিল জমা পড়া মনোনয়ন পত্র পরীক্ষা বা স্ক্রুটিনি করা হবে। ২৯ এপ্রিল মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন।
- গাড়ি সার্ভিসিং সেন্টারে ভয়াবহ আগুন, এলাকায় আতঙ্ক
- Asansol : Ranchi से आ रही बस में 11 किलो गांजा और 66 मोबाइल बरामद
- ट्रेडर वेलफेयर बोर्ड में पश्चिम बर्धमान जिला से जगदीश बागड़ी नियुक्त
- অগ্নিমিত্রা পালের চপ ভাজার পাল্টা, গ্রামের মেলায় ঘুগনি খেয়ে প্রচারে কুলটির তৃণমূল প্রার্থী অভিজিৎ ঘটক
- আসানসোলে কড়া নাকা চেকিংয়ে বড় সাফল্য, পড়শি রাজ্যের বাস থেকে ১১ কেজি গাঁজা ও ৬৬টি মোবাইল উদ্ধার

