আসানসোলে মনোনয়ন পত্র জমা শুরু ১৮ এপ্রিল, জেলাশাসকের উপস্থিতিতে সর্বদলীয় বৈঠক
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ চতুর্থ দফায় আগামী ১৩ মে আসানসোল লোকসভা কেন্দ্রের ভোট। তারজন্য আগামী ১৮ এপ্রিল নোটিফিকেশন বা বিঞ্জপ্তি জারি করা হবে নির্বাচন কমিশনের তরফে
সেদিন থেকেই নির্বাচনে লড়াই করার জন্য রাজনৈতিক দলের প্রার্থীরা মনোনয়ন বা নমিনেশন জমা দিতে পারবেন।
মনোনয়ন পত্র জমা দেওয়ার বিষয় নিয়ে সব রাজনৈতিক দলকে অবহিত করতে সোমবার আসানসোলে পশ্চিম বর্ধমানের জেলাশাসকের কার্যালয়ে সর্বদলীয় বৈঠক হয়। সেই বৈঠকে পশ্চিম বর্ধমানের জেলাশাসক বা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার ( ডিইও) এস পোন্নাবলম সহ জেলার অতিরিক্ত জেলাশাসক, এআরও এবং অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন।









পরে জেলাশাসক বলেন, আগামী ১৮ এপ্রিল আসানসোল লোকসভা কেন্দ্রের জন্য কমিশন নোটিফিকেশন জারি করবে। সেদিন থেকেই মনোনয়ন পত্র জমা দেওয়ার কাজ শুরু হবে। এই বিষয় নিয়ে এদিনের বৈঠকে রাজনৈতিক দলের প্রতিনিধিদের অবহিত করা হয়েছে। কি করা যাবে ও কি করা যাবেনা, তা বলা হয়েছে।
প্রসঙ্গতঃ, আগামী ২৫ এপ্রিল পর্যন্ত মনোনয়ন পত্র জমা দেওয়া যাবে। ২৬ এপ্রিল জমা পড়া মনোনয়ন পত্র পরীক্ষা বা স্ক্রুটিনি করা হবে। ২৯ এপ্রিল মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন।




- Asansol Sr DCM पंकज यादव बने, मार्शल ए. सिल्वा का सियालदह तबादला
- चुनाव बाद हिंसा और बड़े पैमाने पर अनियमितता के आरोप, सलानपुर के प्रभावशाली तृणमूल प्रधान गिरफ्तार
- ভোট-পরবর্তী হিংসা ও বিপুল অনিয়মের অভিযোগ, গ্রেফতার সালানপুরের প্রভাবশালী তৃণমূল প্রধান
- सर्वसम्मति से चुनी गई जामुड़िया पंचायत की नई प्रधान, भाजपा कार्यकर्ताओं ने किया सम्मानित
- সর্বসম্মতিক্রমে নির্বাচিত জামুড়িয়া পঞ্চায়েতের নতুন প্রধান, সম্বর্ধনা বিজেপি কর্মীদের

