RANIGANJ-JAMURIA

রানীগঞ্জে সঙ্গিনীকে বুলেটে নিয়ে যাওয়ার সময় ঘটলো বিপত্তি

বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, রানীগঞ্জ :  জাতীয় সড়কে সঙ্গিনী কে বুলেটে করে নিয়ে যাওয়ার সময় ঘটলো বিপত্তি। এক ট্রাক কে ওভারটেক করার সময় ট্রাকের পেছনে ধাক্কা মেরে জাতীয় সড়কে উল্টে পড়ায় তার সঙ্গিনী ছিটকে পড়ে এক প্রান্তে, জাতীয় সড়ক দিয়ে যাওয়া একটি দ্রুতগতির যান ওই ছিটকে যাওয়া মহিলার পায়ের উপর দিয়ে চলে যাওয়ায় গুরুতর অভাবে আহত হল বছর ত্রিশের ওই মহিলা। শনিবার সন্ধ্যায় রানীগঞ্জের রানীসায়ের মোড় এলাকায় ঘটে এই ঘটনা।

মুহূর্তে ঘটা এই ঘটনাকে লক্ষ্য করে স্থানীয় এলাকার মানুষজন পুলিশ প্রশাসনকে খবর দিলে দ্রুত ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত ওই বুলেটের চালক ও গুরুতর আহত মহিলাকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে পাঠায়। ঘটনা প্রসঙ্গে জানা যায় ওই মহিলা ও তার সঙ্গী আসানসোল অভিমুখ মুখ থেকে রানীগঞ্জ অভিমুখে যাওয়ার সময় ঘটে এই ঘটনা।

এই ঘটনার পর পরই স্থানীয় এলাকার মানুষজন ঘাতক গাড়িটিকে ধরার দাবি তুলে ও দুর্ঘটনা গ্রস্থ আহতদের চিকিৎসার দাবি জানিয়ে এলাকায় যাতে দুর্ঘটনা কম হয় তার জন্য পুলিশ প্রশাসনের ব্যবস্থা গ্রহণের দাবিতে বিক্ষোভ দেখাতে থাকে। পরে পুলিশ প্রশাসন আধ ঘন্টার প্রচেষ্টায় বিক্ষোভকারীদের আশ্বস্ত করে স্বাভাবিক করে পরিস্থিতি। এই ঘটনায় দীর্ঘক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ে 19 নম্বর জাতীয় সড়ক। রাস্তার দুই প্রান্তে দাঁড়িয়ে পড়ে অসংখ্য যানবহন। পরে ট্রাফিক পুলিশের হস্তক্ষেপে যান চলাচল স্বাভাবিক করা হয়। জানা গেছে এই ঘটনায় গুরুতর অভাবে আহত ওই মহিলার অবস্থা আশঙ্কা জনক রয়েছে।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *