ASANSOL

সকালেই  ভোট দিলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ* সকাল সকাল ভোট দিলেন রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটক। সোমবার সকাল আটটা নাগাদ আসানসোলের আপকার গার্ডেনের বাড়ি থেকে বেরিয়ে চেলিডাঙ্গায় কারনানি প্রাইমারি স্কুলে আসেন তিনি। আসানসোল উত্তর বিধান সভার এই স্কুলের ৭৬ নং বুথে ভোট দেন।


পরে তিনি সাংবাদিকদের বলেন, ভোট দেওয়া মানুষের গনতান্ত্রিক অধিকার। সেই অধিকার প্রয়োগ করলাম। এখনো পর্যন্ত যা খবর, তাতে শান্তি পূর্ণ ভোট হচ্ছে। কোথাও কোন কিছু হয়েছে, এমন কোন খবর পাইনি। এরপর তিনি দলের নেতা ও কর্মীদের সঙ্গে কথা বলার জন্য বেরিয়ে যান।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *