KULTI-BARAKAR

পুকুর থেকে যুবকের মৃতদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

বেঙ্গল মিরর , কুলটি ও আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোলের কুলটি থানার শাঁকতোড়িয়া পুলিশ ফাঁড়ির ১১ নং ক্যাম্প ময়লাগাদা এলাকার একটি পুকুর থেকে এক যুবকের দেহ উদ্ধার হয়। বৃহস্পতিবার রাতের এই ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
জানা গেছে, বৃহস্পতিবার রাতে নেহাল কুমার ঘাসি (২৮) নামে ঐ  যুবকরে দেহ পুকুর থেকে উদ্ধার করে পুলিশ।
মৃত যুবক ঐ এলাকার বাসিন্দা বলে জানায়। 


শুক্রবার সকালে যুবকের দেহ ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।
মৃত যুবকের পরিবারের সদস্যদের  অভিযোগ তাকে খুন করা হয়েছে।
পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। আরো জানা গেছে,  বৃহস্পতিবার রাতে নেহাল কুমার ঘাসি নামে  যুবক ৪/৫ জন যুবকের সঙ্গে ছিলো ঐ এলাকায়।   পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য মৃত যুবকের দুই বন্ধুকে আটক করেছে।
পুলিশ জানায়, যুবকের মৃতদেহ ময়নাতদন্ত করা হবে। তার রিপোর্ট পাওয়ার পরে জানা যাবে যে, ঠিক কি কারণে যুবকের মৃত্যু হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *