Friday, September 11, 2026
Latest:

Bengal Mirror

Think Positive

Bengal Mirror
Friday, September 11, 2026
Latest:
Bengal Mirror
ASANSOLKULTI-BARAKAR

একবছর ধরে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্কের অভিযোগ কুলটিতে গ্রেফতার যুবক

*বেঙ্গল মিরর, কুলটি ও আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোলের কুলটি থানার শাঁকতোরিয়া ফাঁড়ির এলাকার ২৭ বছরের ডিসেরগড় মসজিদ পাড়া এলাকার বাসিন্দা বছর ২৭ র এক মহিলাকে ভয় দেখিয়ে এক বছর ধরে তার সাথে শারীরিক সম্পর্ক করছিলো মনজুর আলম নামে ৪৪ বছরের এক যুবক বলে অভিযোগ। সে একই এলাকার বাসিন্দা। ঐ মহিলা শাঁকতোড়িয়া ফাঁড়িতে অভিযোগ দায়ের করেন বুধবার সন্ধ্যেবেলায়। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তৎপরতার সঙ্গে এক ঘন্টার মধ্যে গ্রেফতার করে মনজুর আলমকে।

বৃহস্পতিবার সকালে ধৃতকে শাঁকতোড়িয়া ফাঁড়ির পুলিশ আসানসোল আদালতে পেশ করে সাতদিনের রিমান্ডে চায়। সেই আবেদনের ভিত্তিতে বিচারক তার জামিন নাকচ করে চার দিনের পুলিশ রিমান্ডের নির্দেশ দেন। পুলিশ জানায়, ধৃতকে রিমান্ডে নিয়ে জেরা করা হবে। প্রসঙ্গতঃ, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহিলাদের সঙ্গে নির্যাতনের ঘটনায় জিরো টলারেন্সের কথা বলেছেন। এই ধরনের ঘটনা পুলিশ যাতে কোনভাবেই হালকা ভাবে না পেয়ে তার নির্দেশ সব থানা ও ফাঁড়িতে পৌঁছে দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *