রানীগঞ্জে ডাস্টবিনে সদ্যজাতর দেহ
বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, রানীগঞ্জ : ডাস্টবিনে সদ্যজাতর দেহ মেলা কে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো, রানীগঞ্জের ৩৪ নম্বর ওয়ার্ডের রামবাগান এলাকায়। এদিন বিকেল নাগাদ রানীগঞ্জের রামবাগান এলাকায় রয়েল গ্রাউন্ডের পাশে এক ডাস্টবিনের মধ্যে প্লাস্টিকে মোড়া এক সদ্যোজাত শিশু কে পড়ে থাকতে দেখে এলাকার মানুষজন ওই ডাস্টবিন ঘিরে ওই সদ্যোজাতকে দেখতে ভিড় জমায়। এ বিষয়ে রানীগঞ্জ থানার পাঞ্জাবি মোড় ফাঁড়িকে খবর দেওয়া হলে পুলিশ তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে ওই সদ্যোজাত শিশুর দেহ উদ্ধার করে।














স্থানীয়দের প্রথমে অনুমান কেউবা কারা মৃত শিশু প্রসব হওয়ার পর সেই শিশুকে এই ডাস্টবিনে ফেলে দিয়ে গেছে। তবে অনেকেও এটা নিজের পাপ লুকানোর জন্য এমনটা করেছে বলেও দাবি করেছেন। তবে পুলিশ প্রশাসন সমস্ত বিষয় খতিয়ে দেখে এ বিষয়ে তদন্ত শুরু করেছেন দেখা হচ্ছে কিভাবে ও সদ্যোজাত মৃত শিশু সেই ডাস্টবিনে এসে পৌঁছল।
- পরিবর্তন যাত্রা শেষে বিগ্রেডে নরেন্দ্র মোদির সভা, সফলতার কামনায় আসানসোলে যজ্ঞের আয়োজন বিজেপি নেতার
- पीएम की सभा के लिए हवन करेंगे कृष्णा प्रसाद
- জামুড়িয়ায় পারিবারিক বিবাদের জেরে বাবাকে খুন করে ফেরার ছেলে, খোঁজে পুলিশ
- আসানসোলে কয়লা মাফিয়াকে বিজেপি স্থায়ী আমন্ত্রিত সদস্য ! তোপ জেলা তৃণমুল নেতৃত্বর
- भाजपा जिला कमेटी में जयदेव को स्थाई आमंत्रित सदस्य बनाए जाने पर तृणमूल ने उठाए सवाल

