রানীগঞ্জে ডাস্টবিনে সদ্যজাতর দেহ
বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, রানীগঞ্জ : ডাস্টবিনে সদ্যজাতর দেহ মেলা কে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো, রানীগঞ্জের ৩৪ নম্বর ওয়ার্ডের রামবাগান এলাকায়। এদিন বিকেল নাগাদ রানীগঞ্জের রামবাগান এলাকায় রয়েল গ্রাউন্ডের পাশে এক ডাস্টবিনের মধ্যে প্লাস্টিকে মোড়া এক সদ্যোজাত শিশু কে পড়ে থাকতে দেখে এলাকার মানুষজন ওই ডাস্টবিন ঘিরে ওই সদ্যোজাতকে দেখতে ভিড় জমায়। এ বিষয়ে রানীগঞ্জ থানার পাঞ্জাবি মোড় ফাঁড়িকে খবর দেওয়া হলে পুলিশ তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে ওই সদ্যোজাত শিশুর দেহ উদ্ধার করে।











স্থানীয়দের প্রথমে অনুমান কেউবা কারা মৃত শিশু প্রসব হওয়ার পর সেই শিশুকে এই ডাস্টবিনে ফেলে দিয়ে গেছে। তবে অনেকেও এটা নিজের পাপ লুকানোর জন্য এমনটা করেছে বলেও দাবি করেছেন। তবে পুলিশ প্রশাসন সমস্ত বিষয় খতিয়ে দেখে এ বিষয়ে তদন্ত শুরু করেছেন দেখা হচ্ছে কিভাবে ও সদ্যোজাত মৃত শিশু সেই ডাস্টবিনে এসে পৌঁছল।


- নিয়ামতপুর বাজারে পুলিশ নিয়ে ফুড সেফটি দপ্তরের অভিযান, ফেলা হল মেয়াদ উত্তীর্ণ মশলা ও রং মেশানো খাবার
- বিজয়ার ব্যানার ছিঁড়ে ফেলা নিয়ে দুর্গাপুরে উত্তেজনা তৃণমূলের কোর কমিটির সদস্যের গোষ্ঠীর সাথে বিজেপির কর্মীদের সংঘর্ষ ও ধস্তাধস্তি
- आसनसोल में छठ पूजा की तैयारियों पर जोर विधायक कृष्णेंदु मुखर्जी ने किया निरीक्षण, नदी पर अस्थायी पुलों की संख्या बढ़ाने की योजना
- जामुड़िया में बंद घर में दुस्साहसिक चोरी, पुलिस ने शुरू की जांच
- জামুড়িয়ায় তালা বন্ধ বাড়িতে দুঃসাহসিক চুরি, তদন্তে পুলিশ

