DURGAPUR

মোবাইল চোরকে দড়ি বেঁধে রাখল স্থানীয়রা*

বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, দুর্গাপুর : মহাদেবের মোবাইল চুরি করে গণপিটুনির হাত থেকে পার পেল চোর। কিন্তু দড়ি বেঁধে রাখলো স্থানীয়রা। আটক করলো পুলিশ। রাজ্যের বিভিন্ন প্রান্তে গণপিটুনির ঘটনা দেখে সচেতন কাঁকসার বিদবিহারের মানুষ। মোবাইল চোর ধরা পড়লেও না মেরে দড়ি বেঁধে রাখল স্থানীয়রা।তুলে দেওয়া হল পুলিশের হাতে। শোরগোল ছড়ালো এলাকা জুড়ে। কাঁকসার বিদবিহারের শিবপুরের পার্থ লোহার নামের এক যুবককের বেশ কয়েকবার বাইক চুরি এবং মোবাইল চুরির ঘটনায় জড়িয়েছে। ফের আবার মহাদেব বাগদি নামের এলাকার এক যুবকের মোবাইল আর ড্রাইভিং লাইসেন্স চুরির অভিযোগ উঠলো পার্থর বিরুদ্ধে। বুধবার দেখা পাওয়া মাত্রই পার্থকে হাতেনাতে ধরে ফেলে মহাদেবের মা। তারপরেই হাতে দড়ি বেঁধে নিয়ে আসা হয় পাড়ার মন্দিরে। সে যাতে না পালাতে পারে সেজন্য হাতে দড়ি বেধেই রাখা হয়। মোবাইল ফিরিয়ে দেওয়ার কথাও জানাতে থাকে মহাদেব, তার মা এবং এলাকাবাসীরা। তাতেও কোন কাজ না হওয়ায় স্থানীয়রা খবর দেয় কাঁকসার মলানদিঘী ফাঁড়ির পুলিশকে। পুলিশ এসে অভিযুক্ত পার্থ লোহারকে আটক করে নিয়ে যায়।



বন্দনা বাগদি বলেন,”কয়েকদিন আগে আমার ছেলের বাইকের ডিকি থেকে মোবাইল আর বাইকের লাইসেন্স চুরি করে নিয়ে পালায় পার্থ। আমরা একাধিকবার পার্থর কাছে মোবাইল আর লাইসেন্স ফিরিয়ে দেওয়ার আবেদন করেছি। কিন্তু সে কোন কথা শোনেনি। তারপর থেকে বেশ কিছুদিন তাকে দেখাই যাচ্ছিল না। বুধবার সকালে ওদের বাড়িতে দেখতে পায় পার্থকে। তারপরেই ধরে নিয়ে আসি। তারপরে পাড়ার সকলে মিলে হাতে দড়ি বেঁধে মন্দিরে বসিয়ে রাখি। আমরা মারধর করিনি। ও যাতে না পালাতে পারে সেজন্যই দড়ি বেঁধে রেখেছিলাম। পুলিশের হাতে তুলে দিয়েছি। আমার ছেলে মোবাইল যাতে ফিরে পায় সেই ব্যবস্থা করুক পুলিশ।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *