জমিদার বাড়ির রথ যাত্রার প্রস্তুতি চলছে জোর কদমে
বেঙ্গল মিরর, সার্থক কুমার দে, অন্ডাল : ৭-ই জুলাই রবিবার রথযাত্রা উৎসব । প্রতিবছরের মতো এবারও উখরা গ্রামের জমিদার বাড়ির রথ উৎসবের প্রস্তুতি শুরু হয়েছে । পিতলের তৈরি রথের সংস্কারের কাজ চলছে । জমিদার বাড়ির রথ এবার গড়ালো ১৮৪ বছরের । এই রথটির সূচনা করেছিলেন তৎকালীন উখড়া গ্রামের জমিদার শম্ভুলাল সিংহ হান্ডে । উৎসবের দিন রথে চাপানো হয় জমিদার বাড়ির কুলো দেবতা গোপীনাথ জীউ সহ অন্যান্য দেবদেবীর বিগ্রহ । উখড়া দাসপাড়ায় রয়েছে রথ ঘর । সেই ঘরেই সারা বছর সংরক্ষিত থাকে পিতলের তৈরি রথটি । উৎসবের দিন দাসপাড়া থেকে রথযাত্রার সূচনা হয়, স্কুল মোড় পর্যন্ত পরিক্রমা করে ফের দাসপাড়া ফিরে এসে শেষ হয় রথযাত্রা ।















জমিদার পরিবারের সদস্য অনুরণ লাল সিংহ হাণ্ডে জানান সূচনা কাল থেকে নির্বিচ্ছিন্নভাবে প্রতিবছর রথযাত্রা আয়োজন হয়ে আসছে । উখড়া গ্রাম সংলগ্ন খনি অঞ্চলের বিভিন্ন এলাকার অগণিত ভক্ত রথ উৎসবে অংশ নেই বলে জানান তিনি ।
- আসানসোলে পশ্চিমবঙ্গ রাজ্য কর্মচারী ফেডারেশনের জেলা সম্মেলন
- আসানসোল শহরকে যানজট মুক্ত করার দাবি কংগ্রেসের, জিটি রোড অবরোধ, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি
- Rotary Asansol Greater का 20 से 22 मार्च तक रजिस्ट्रेशन कैंप, कृत्रिम अंग लगाने के लिए
- রোটারি ক্লাব অফ আসানসোল গ্রেটারের উদ্যোগ, তিনদিনের কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপন শিবির
- দুর্গাপুরে বিজেপি বিধায়কের বিরুদ্ধে সোশাল মিডিয়ায় পোস্ট জেলা সভাপতির, আনলেন দূর্নীতির অভিযোগ


