জমিদার বাড়ির রথ যাত্রার প্রস্তুতি চলছে জোর কদমে
বেঙ্গল মিরর, সার্থক কুমার দে, অন্ডাল : ৭-ই জুলাই রবিবার রথযাত্রা উৎসব । প্রতিবছরের মতো এবারও উখরা গ্রামের জমিদার বাড়ির রথ উৎসবের প্রস্তুতি শুরু হয়েছে । পিতলের তৈরি রথের সংস্কারের কাজ চলছে । জমিদার বাড়ির রথ এবার গড়ালো ১৮৪ বছরের । এই রথটির সূচনা করেছিলেন তৎকালীন উখড়া গ্রামের জমিদার শম্ভুলাল সিংহ হান্ডে । উৎসবের দিন রথে চাপানো হয় জমিদার বাড়ির কুলো দেবতা গোপীনাথ জীউ সহ অন্যান্য দেবদেবীর বিগ্রহ । উখড়া দাসপাড়ায় রয়েছে রথ ঘর । সেই ঘরেই সারা বছর সংরক্ষিত থাকে পিতলের তৈরি রথটি । উৎসবের দিন দাসপাড়া থেকে রথযাত্রার সূচনা হয়, স্কুল মোড় পর্যন্ত পরিক্রমা করে ফের দাসপাড়া ফিরে এসে শেষ হয় রথযাত্রা ।









জমিদার পরিবারের সদস্য অনুরণ লাল সিংহ হাণ্ডে জানান সূচনা কাল থেকে নির্বিচ্ছিন্নভাবে প্রতিবছর রথযাত্রা আয়োজন হয়ে আসছে । উখড়া গ্রাম সংলগ্ন খনি অঞ্চলের বিভিন্ন এলাকার অগণিত ভক্ত রথ উৎসবে অংশ নেই বলে জানান তিনি ।


- দেবীপক্ষের প্রথম দিনে আসানসোল রামকৃষ্ণ মিশনে শুরু ” মা সারদা অন্নপূর্ণা প্রকল্প “
- আসানসোলে কালীমন্দিরে চূড়া স্থাপনের অনুষ্ঠানে বিধায়ক
- झारखंड से आ रहे अवैध कोयले से लदे ट्रक का पुलिस ने किया पीछा, आसनसोल में बैंक की इमारत से टकराया, चालक फरार
- ঝাড়খণ্ড থেকে আসা অবৈধ কয়লা বোঝাই ট্রাকের পেছনে ধাওয়া পুলিশের, আসানসোলে ব্যাঙ্ক ভবনে ধাক্কা, পলাতক চালক
- Asansol दुर्गापूजा से पहले जनसेवा में व्यस्त विधायक कृष्णेंदु मुखर्जी, कहीं जरूरतमंदों को मदद तो कहीं सड़क और स्वास्थ्य सेवाओं पर जोर


