DURGAPUR

দামোদরে তলিয়ে যাওয়া যুবতীর দেহ উদ্ধার হল দুর্গাপুরের হুচুকডাঙ্গার ঘাটে

বেঙ্গল মিরর, চরণ মুখার্জি ও সার্থক কুমার দে, অন্ডাল :- চলতি মাসের শনিবার দামোদরের বাসকা নদী ঘাটে রিস বানাতে গিয়ে দামোদরের জলে তলিয়ে যায়, তিন যুবতী। এদের মধ্যে প্রিয়াঙ্কা পাশওয়ান নামে একজন জীবিত অবস্থায় উদ্ধার হলেও জলের তলিয়ে গিয়ে মৃত্যু হয় বিউটি প্রসাদের । তিন যুবতীর মধ্যে দুইজনকে সেই মুহূর্তে উদ্ধার করা গেলেও নিখোঁজ ছিল জ্যোতিপ্রসাদ।।

file photo


ডিজাস্টার ম্যানেজমেন্টের দল দামোদারে গত তিনদিন ধরে তল্লাশি চালিয়েছে। কিন্তু সফলতা মেলেনি। গত রাত্রি বারোটা নাগাদ দুর্গাপুরের হুচুক ডাঙ্গার নদী ঘাট থেকে উদ্ধার হল অন্ডালের বাঁশকা ঘাটে তলিয়ে যাওয়া জ্যোতি প্রসাদের মৃত দেহ। স্থানীয় সূত্রে জানা যায় দামোদরের হুচুক ডাঙ্গার ঘাটে মাছ ধরছিলেন কয়েকজন জেলে তাদের জালেই উঠে আসে নিখোঁজ যুবতীর জ্যোতিপ্রসাদের  নিথর দেহ। মৃতদেহ আনা হয় অন্ডাল থানায়। মৃতদেহটি অন্ডাল থানার পুলিশ ময়না তদন্তের জন্য  পাঠায়।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Hey there! Ask me anything!