PANDESWAR-ANDAL

ছাত্রীর মৃত্যুর ঘটনায় উত্তেজনা স্বাস্থ্যকেন্দ্রে, ভাঙচুর

বেঙ্গল মিরর, সার্থক কুমার দে, অন্ডাল :- আবারোও রোগী মৃত্যুর ঘটনায় উত্তেজনায় ছড়ালো সরকারী স্বাস্থ্য কেন্দ্র চত্বরে। গতকাল অন্ডালের ময়রা এলাকার বাসিন্দা সুস্মিতা বাউরী নামে বছর ১৩ সপ্তম শ্রেণীর ছাত্রী বমি ও পেট খারাপ জনিত অসুস্থতা নিয়ে হাসপাতালে আসে তার বাবার সঙ্গে। সুস্মিতার বাবা ধীরেন বাউরী বলেন, বৃহস্পতিবার ডাক্তার বাবু তার মেয়েকে চিকিৎসা করে ছেড়ে দেন বলেন বাড়ি নিয়ে যেতে, পরে ঠিক হয়ে যাবে বলে আশ্বাস দেন । কিন্তু সারারাত সুস্মিতা শারীরিক অসুস্থতায় ভোগে।

তাই শুক্রবার সকাল ১০ টা নাগাদ আবার তাকে খান্দরা বিশ্বেশ্বরী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হলে সেই মুহূর্তের স্বাস্থ্য কেন্দ্রের ডাক্তার বাবু অসুস্থ সুস্মিতাকে  দুর্গাপুর মহকুমা হাসপাতালে  নিয়ে যাওয়ার জন্য বলেন। কিন্তু সেই সময় আর হয়নি,  হাসপাতালেই মৃত্যু হয় সুস্মিতার বলে অভিযোগ পরিবারের। এভাবে পরিবারের ১৩ বছরের কিশোরের মৃত্যুতে স্বাভাবিক কারণে কান্নায় ভেঙে পড়ে পরিবার।

এভাবে বছর ১৩ এর এক কিশোরীর মৃত্যুতে স্বাভাবিক কারণেই ডাক্তার বাবুদের উপর ক্ষোভে ফেটে পড়েন পরিবার ও এলাকার মানুষ। স্বাস্থ্য কেন্দ্রের ডাক্তার বাবুদের দায়িত্ব ও চিকিৎসা নিয়ে উঠছে প্রশ্ন। গতকাল শারীরিক অসুস্থতা নিয়ে সুস্মিতাকে স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হলেও তাকে ভর্তি না করে বাড়ি ফিরিয়ে দেওয়া হয় কেন? এবং সারারাত অসুস্থ হয়ে পড়ায় ফের সকালে স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে এলে তাকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়ার নিদান ডাক্তার বাবু।

যদি কিশোরীর অবস্থা এতটাই সংকটজনক ছিল তাহলে কেন গতকাল তাকে স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়নি? এই নিয়েই এলাকার মানুষ ক্ষোভে স্বাস্থ্য কেন্দ্রে  ভাঙচুর চালায় বলে অভিযোগ। ঘটনার খবর পেয়ে এই ঘটনার চলে আসে অন্ডাল থানা ও উখড়া ফাঁড়ির পুলিশ। পুলিশ এর এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পুলিশ মৃতদেহ ময়না তদন্তের জন্য নিয়ে যায়। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Hey there! Ask me anything!