ASANSOL-BURNPUR

ভারতীয় জনতা যুব মোর্চার উদ্যোগে বার্ণপুরে রাখীবন্ধন উৎসব পালন

বেঙ্গল মিরর, বার্ণপুর, রাজা বন্দ্যোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্ত: সমাজের বুদ্ধিজীবীরা যখন ভয়ে কাঁটা তখন মায়ের সিঁদুর রক্ষার্থে শাঁখ বাজিয়েছিলেন গোপাল পাঁঠা। সোমবার সন্ধ্যায় রাখি পূর্ণিমার পুণ্য তিথিতে দিদি বোনেদের সম্ভ্রম রক্ষার্থে ঘরে ঘরে যেন গোপাল পাঁঠার মতো বীর জন্ম নেয় এই স্লোগান তুলে আসানসোল সাংগঠনিক জেলা ভারতীয় জনতা যুব মোর্চার তরফে আসানসোল দক্ষিণ বিধানসভার অন্তর্গত বার্ণপুরের বারি ময়দানে বিবেকানন্দ মুর্তির পাদদেশে রাখি বন্ধন উৎসব পালন করা হলো।


এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সম্পাদক অভিজিৎ রায় জেলা সম্পাদক, জেলা সম্পাদিকা শম্পা রায়, মন্ডল সভাপতি রামানন্দ সাহা, যুব মোর্চার আসানসোল দক্ষিণের অরুন বাউরী, যুব মোর্চা সম্পাদক উজ্জল মন্ডল, যুব মোর্চার সহ-সভাপতি অভিরাজ শর্মা সহ বিজেপির কর্মীরা।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *