PANDESWAR-ANDAL

রক্তদান করলেন থানার ওসি

বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, পাণ্ডবেশ্বর:- মঙ্গলবার পাণ্ডবেশ্বর থানার উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির ও বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠান আয়োজিত হলো। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটর পুলিশ এইরকম বহু সামাজিক কার্যকলাপ করে থাকে সারা বছর ধরেই। এর মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে পুলিশের যোগাযোগের ভীত হয় পাশাপাশি প্রশাসনিক কাজকর্ম দেখার পর সমাজ কল্যাণমূলক কাজে অংশ নেয় পুলিস।


মঙ্গলবার পাণ্ডবেশ্বর থানার উদ্যোগে রাজ্যে ব্লাড ব্যাংক গুলিতে রক্তের ঘাটতি কিছুটা হলেও দূর করতে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন হয়। এই দিনের এই শিবিরে পুলিশ কর্মীসহ মোট ১০০ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। রক্তদানের পর স্থানীয় কচি কাচাদের নিয়ে হয় বসে আঁকো প্রতিযোগিতা। এই দিনের রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বর থানার ইন্সপেক্টর রাহুল দেব বর্মন ছাড়াও সিআই বি পিন্টু মুখার্জি এসিপি অন্ডাল পিন্টু সাহা প্রমুখ।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *