হিরাপুর থানায় কালি পুজোর আয়োজন
বেঙ্গল মিরর, বার্ণপুর, সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দ্যোপাধ্যায়:* আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেটের হিরাপুর থানায় সাড়ম্বরের সঙ্গে কালিপুজোর আয়োজন করা হয়। এই পুজোর উদ্যোক্তা হিরাপুর থানা আরজি পার্টি। বৃহস্পতিবার সন্ধ্যায় এক অনুষ্ঠানে এই পুজোর উদ্বোধন হয়। উপস্থিত ছিলেন আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি (পশ্চিম) সন্দীপ কাররা, এসিপি (হিরাপুর) ঈপ্সিতা দত্ত, সিআই ( হিরাপুর) অশোক সিনহা মহাপাত্র, ইনস্পেকটর (ডিডি) শান্তনু অধিকারী, হিরাপুর থানার ওসি সৌমেন্দ্রনাথ সিংহ ঠাকুর, টাউন অফিসার রাজেশ ভট্টাচার্য, প্রবীর ধর ও হিরাপুর থানার আরজি পার্টির পদাধিকারী ও সদস্যরা।














উদ্যোক্তাদের তরফে বলা হয়েছে, কালি পুজো উপলক্ষে শুক্রবার দুপুরে নরনারায়ণ সেবার আয়োজন করা হয়েছিলো। সন্ধ্যায় পুরষ্কার বিতরণ ও পুলিশ কর্মীদের পরিবারের সদস্যদের নিয়ে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। পাশাপাশি শনিবার সন্ধ্যায় বাংলা ব্যান্ডের সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।
- দুর্গাপুরে পুলিশ অফিসার মনোরঞ্জন মন্ডলের বাড়িতে ইডির অভিযান, দুমাসে দুবার
- दुर्गापुर में पुलिस अधिकारी मनोरंजन मंडल के घर ईडी, दो महीने में दूसरी बार
- SAIL ISP ठेका कर्मी की मौत से हड़कंप, नौकरी व मुआवजे की मांग
- দুর্গাপুরে রাস্তার পাশে দোকানে নিয়ন্ত্রণ হারিয়ে হুড়মুড়িয়ে ” পুলিশ ” লেখা চারচাকা গাড়ি, ফল কিনতে এসে মৃত এক , আহত ৩
- বার্নপুর সেল আইএসপিতে ঠিকা কর্মীর মৃত্যুতে চাঞ্চল্য, চাকরি ও ক্ষতিপূরণের দাবি

