Sunday, July 12, 2026
Latest:

Bengal Mirror

Think Positive

Bengal Mirror
Sunday, July 12, 2026
Latest:
Bengal Mirror
PANDESWAR-ANDAL

কুকুর এনে তল্লাশি পুলিশের, নিখোঁজ ছাত্রীর ঘটনা, উদ্ধার যুবকের মৃতদেহ

বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, পাণ্ডবেশ্বর :- গতকাল অর্থাৎ রবিবার খেলতে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায় চতুর্থ শ্রেণীর দুই যমজ বোন । পরিবার সূত্রে জানা যায় দুই বোন রবিবার সকালবেলা কুমারডিহি গ্রামের উদয়ন সংঘ ফুটবল ময়দানে খেলবার নামে বেরিয়ে ছিল। বেলা বাড়ার পর বাড়ি না ফেরাই শুরু হয় খোঁজাখুঁজি। রহস্যজনকভাবে দুই স্কুল ছাত্রীর নিখোঁজ হওয়ায় আতঙ্ক ছড়ায় এলাকায়। পাণ্ডবেশ্বর থানার পুলিশ নিখোঁজ দুই যমজ বোনের ঘটনায় তৎপরতার সঙ্গে শুরু করে তদন্ত। পাণ্ডবেশ্বর এবং আশেপাশের বিভিন্ন এলাকায় পুলিশ রবিবার সারারাত ধরে পুলিশ তদন্ত চালায়।


রাত পোহাতেই সোমবার সকালে উদয়ন সংঘ ফুটবল ময়দানের পিছনের একটা গাছের তলায় এক যুবকের মৃত দেহ লক্ষ্য করেন প্রাতঃ ভ্রমণকারীরা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পাণ্ডবেশ্বর থানার পুলিশকে। স্থানীয়দের অনুমানের ছাতিম গাছে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে যুবক। তবে ঘটনাটি তদন্ত সাপেক্ষ।পুলিশ মৃতদেহ উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে পাঠায় ময়নাতদন্তের জন্য। তদন্তের পরই ঘটনার সত্যতা সামনে আসবে।তবে এক গ্রামবাসীদের অনুমান মৃত দেহটি এলাকার বছর ৩৫ এর এক যুবকের।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *