অখিল ভারতীয় স্বর্ণকার সংঘের আসানসোল শাখার উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ অখিল ভারতীর স্বর্ণকার সংঘের আসানসোল শাখার উদ্যোগে রবিবার আসানসোলের ঘাঁটি গলির জাগরণ ক্লাবে একটি বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালের সহযোগিতায় এই শিবির হয়।সাংবাদিকদের এই বিষয়ে সংগঠনের এক্সিকিউটিভ কমিটির সদস্য ধনঞ্জয় দে বলেন, এই প্রথম বার সংগঠনের তরফে এদিন এই বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছে। শতাধিক মানুষকে ঐ বেসরকারি হাসপাতালের চিকিৎসকেরা পরীক্ষা করে প্রয়োজনীয় পরামর্শ দিয়েছেন।














পাশাপাশি শিবিরে বিনামূল্যে ইসিজি ব্লাড সুগার ও ব্লাড প্রেশার পরীক্ষা করা হয়েছে। তিনি আরো বলেন, শুধু মাত্র অখিল ভারতীয় স্বর্ণকার সংঘের আসানসোল শাখার সদস্যদেরই নয়, অন্যান্য মানুষেরও এই শিবিরে স্বাস্থ্যও পরীক্ষা করা হয়েছে। এর আগে সংগঠনের তরফে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিলো। এদিন অন্যদের মধ্যে ছিলেন সংগঠনের আসানসোল শাখার সম্পাদক লাল্টু দে, সভাপতি অমিতাভ দাস সহ সদস্যরা।
- প্রয়াত আসানসোল পুরনিগমের প্রাক্তন কাউন্সিলার
- আসানসোলে ডিএম অফিসে মনোনয়ন জমা তাপস বন্দোপাধ্যায়, বিধান উপাধ্যায় ও হরেরাম সিংয়ের
- হুডখোলা গাড়িতে মনোনয়ন জমা কুলটির তৃণমূল প্রার্থী অভিজিৎ ঘটকের সঙ্গী উজ্জ্বল চট্টোপাধ্যায়
- आसनसोल महावीर स्थान मंदिर सार्वजनीन दुर्गापूजा महावीर अखाड़ा समिति द्वारा हनुमान जन्मोत्सव मनाया गया
- आसनसोल डीएम कार्यालय में TMC के चार प्रत्याशियों ने किया नामांकन

