BARABANI-SALANPUR-CHITTARANJAN

বাদনা পরব উপলক্ষে বস্ত্র বিতরণ

বেঙ্গল মিরর, কাজল মিত্র:-  আদিবাসী সম্প্রদায়ের বাদনা উৎসব।তাই বারাবনি বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায় এবং যুবনেতা মুকুল উপাধ্যাযের নির্দেশে সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের তরফে আছাড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মালবহাল ময়দানে এবং রূপনারায়ানপুর পঞ্চায়েতের নান্দনিক হলে প্রায় ৬০০জন আদিবাসী মহিলাদের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়। তাছাড়াও ৮টি আদিবাসী ক্লাবের হাতে ফুটবলও তুলে দেওয়া হয়।

এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুবনেতা মুকুল উপাধ্যায়।তার সঙ্গে উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মহম্মদ আরমান,সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি ভোলা সিং সহ আরো অনেকে।এদিন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মহম্মদ আরমান জানান সামনেই বাদনা উৎসব তাই ব্লক জুড়ে বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায় ও যুবনেতা মুকুল উপাধ্যায়ের নির্দেশে নতুন বস্ত্র বিতরন করা হচ্ছে।

বাদনা পরব উপলক্ষে
সোশ্যাল গাঁওতা ক্লাব এর পক্ষ থেকে কম্বল বিতরণ কর্মসূচি

অন্যদিকে  সালানপুর ব্লক এর জিতপুর উত্তরামপুর গ্রাম পঞ্চায়েত এর জিতপুর পুরানো পাড়া গ্রামের  জিতপুর আদিবাসী সোশ্যাল গাঁওতা ক্লাব এর পক্ষ থেকে শতাধিক আদিবাসী মানুষের মধ্যে কম্বল প্রদান করা হয় এদিন ।এই জিতপুর আদিবাসী ক্লাবের পক্ষ থেকে প্রথমে সিধু কানু মূর্তির পাদদেশে পা ধুয়ে দিয়ে মূর্তিতে মাল্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন। এরপর ক্লাবের তরফে গ্রামের সকল আদিবাসী মহিলা ও  পুরুষ দের মধ্যে কম্বল বিতরন করা হয় ।
ক্লাব সেক্রেটারি বিজয় টুডু জানান সামনেই বাঁদনা উৎসব , আমাদের মধ্যে এমন বহু মানুষ রয়েছে যাদের এই অনুষ্ঠানে শীতের মধ্যে গায়ে দেবার কিছু নেই তাই তাদের কথা মাথায় রেখে এই  কম্বল বিতরন করা হয়।প্রায় শতাধিক বয়স্ক মানুষদের মধ্যে কম্বল বিতরন করা হয়েছে ।তাছারা তারা আরো বিভিন্ন সামাজিক কাজ করে থাকে।
এদিন এই অনুষ্ঠানে সম্পাদক ছাড়াও উপস্থিত ছিলেন  সভাপতি সুশীল টুডু,গ্রামের মোড়ল সত্যেন্দ্র মারান্ডী সহ অনেকে।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *