RANIGANJ-JAMURIA

আসানসোলের মেয়র কথা দিয়ে কথা রাখলেন , 2 টি উদ্বোধন

41 লক্ষ টাকা ব্যয় কমিউনিটি হলটি গড়ে তোলা হল

বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, জামুড়িয়া : অবশেষে কথা দিয়ে কথা রাখলেন আসানসোল কর্পোরেশনের মেয়র বিধান উপাধ্যায়। কর্পোরেশন নির্বাচনের সময়কালে জামুরিয়ার ছ নম্বর ওয়ার্ডে ভোট চাইতে গিয়ে এলাকার মানুষজন এদের কাছে সেখানের দীর্ঘ প্রাচীন ঐতিহাসিক শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির ভগ্নপ্রায় হয়ে রয়েছে তা নূতন ভাবে তৈরি করে দিতে হবে, বলেই ভোটাররা দাবি তুলে ছিলেন, আর সেই দাবিকে তিনি মনে রেখেই ভোটারদের প্রত্যাশা পূরণের লক্ষ্যে তাদের দীর্ঘদিনের চাহিদা শ্রীশ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির কে নতুনভাবে করে তোলার উদ্যোগ নান প্রায় 14 লক্ষ টাকা ব্যয় 169 বছরের পুরনো মন্দিরকে নতুন ভাবে সাজিয়ে তোলা হয়।

জানা গেছে জামুড়িয়ার বেনালি গ্রাম ঐতিহ্যবাহী গ্রাম গুলির অন্যতম শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর পুজো অর্চনা এখানে হয়ে থাকে দীর্ঘদিন ধরে দাস সম্প্রদায়ের সদস্যরা এখানে এই পূজোয় শামিল হন পূর্বে সেখানে ছোট আকারে একটি মন্দির থাকলেও ব্যাপক পরিমাণে দর্শক সমাগম হয় বছরের পৌষ মাঘ মাসে সে সময় এই জায়গা গুলিয়ে উঠতে পারে না ভক্তরা এখানে কেন্দুলিয়ার মেলার পরেই বেনালি কেন্দুলিয়া মেলা অনুষ্ঠিত হয় যেখানে বহু বাউল লোকগীতি পরিবেশনের শিল্পীরা এই মেলায় এসে ভিড় জমায়। আর সেই বিষয়কেই স্মরণে রেখে বনমালীপুর এলাকা বর্তমানে বেনালি এলাকার নামেই পরিচিত হয়েছে। পূর্বপুরুষের সেই ঐতিহ্যকে স্মরণীয় করে রাখার লক্ষ্যে এখানে ভক্তরা এই মন্দির কর্পোরেশনের সহায়তায় নতুনভাবে গড়ে তোলায় স্বভাবতই খুশি তারা আজকের এই বিশেষ দিনে হোম যজ্ঞ পুজো অর্চনার মধ্যে দিয়ে পালন করছেন এই দিনটি। আজকের এই বিশেষ দিনেই হাজারো গ্রামবাসীদের মাঝেই উপস্থিত হয়ে মন্দিরের ফিতে কেটে কেটে পলক উন্মোচন করে গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দিরের উদ্বোধন পর্ব সারেন আসানসোল কর্পোরেশনের মেয়র বিধান উপাধ্যায়। পরবর্তীতে এলাকায় হাজারো হাজার শ্রদ্ধা আলু খিচুড়ি ভোগ গ্রহণ করে।


আর এর সাথেই সেই ওয়ার্ড এরই মানুষজনেদের বিভিন্ন উৎসব অনুষ্ঠান যাতে সুষ্ঠুভাবে পালন করা যায় সেই বিষয়কে মাথায় রেখেই গ্রামের শেষে এক কমিউনিটি হল তৈরি করার উদ্যোগ নেন মেয়র। প্রায় ই সাড়ে 41 লক্ষ টাকা ব্যয় এই কমিউনিটি হলটি গড়ে তোলা হলে বুধবার বেনালিগ্রামের উৎসবের বিশেষ মুহূর্তে সেই কমিউনিটি হলের উদ্বোধন পর্বও  সম্পন্ন করেন মেয়র বিধান উপাধ্যায়। উভয় ক্ষেত্রেই মেয়র এলাকার সাধারণ মানুষজনদের কাছে পৌঁছে দাবি করেন, তিনি তার কথা রেখেছেন। নির্বাচনের সময়ে যে তাদের প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন তা তিনি রেখেছেন। আগামীতে এলাকার উন্নয়নের জন্য আরো সব উন্নয়নমুখী কাজ তিনি করে যাবেন বলেও জানান। একইভাবে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জামুরিয়া এলাকায় বিভিন্ন অংশে যে জল সমস্যা রয়েছে তা দ্রুত সমাধান হবে বলে আশ্বাস দেন।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *