DURGAPUR

গ্যাস সংস্থার বিষাক্ত জলে পড়ে মৃত্যু 2 ঠিক শ্রমিকের, আশঙ্কাজনক ৩ শ্রমিক

বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, দুর্গাপুর : মঙ্গলবার সাতসকালে দুর্গাপুরের পারুলিয়া এলাকায় এক মর্মান্তিক দুর্ঘটনা বেসরকারি গ্যাস উত্তোলনকারী সংস্থা এসার এর বজ্র মিশ্রিত জলে পড়ে যায় এক ঠিকা শ্রমিক, তাকে উদ্ধার করতে গিয়ে আরো এক শ্রমিক ওই বজ্র মিশ্রিত জলে পড়ে যায়। ঘটনাস্থলে তাদেরকে উদ্ধার করতে গিয়ে আরও ৩ শ্রমিকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয়। পুলিশ ও শ্রমিক সূত্রে খবর,  মৃত দুই শ্রমিকের নাম আকাশ বাধ্যকর (২৫) ও অনুপ সরকার (২৬)।
আকাশের বাড়ি কাঁকসার জামবনে ও অনুপ মালদার বাসিন্দা।



অন্যান্য দিনের মতনই মঙ্গলবার সকালে উত্তোলনকারী সংস্থার পারুলিয়া ২৪২ নম্বর পিঠে কাজে যোগ দেয় এই শ্রমিকেরা। আচমকার গ্যাস উত্তোলনের পর বজ্র মিশ্রিত জমা জলে পড়ে যায় শ্রমিকেরা। স্থানীয়দের সহযোগিতায় শোভাপুর সংলগ্ন মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়।শারীরিক অবস্থার অবনতি হলে বিধান নগরে মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতালে আকাশ ও অনুপ কে নিয়ে যাওয়া হয়।সেখানে চিকিৎসকরা আকাশ ও অনুপ কে মৃত বলে ঘোষণা করে। বাকি তিন জন শ্রমিক ওই হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয় থেকে শ্রমিকদের অভিযোগ, সংস্থার গাফিলতি জেরে মারা গেল দুই ঠিকা শ্রমিক। আমরা কর্তৃপক্ষের শাস্তি দাবী করছি।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Hey there! Ask me anything!