RANIGANJ-JAMURIA

” দুয়ারে সরকার ” শিবির পরিদর্শনে পশ্চিম বর্ধমানের জেলাশাসক

বেঙ্গল মিরর,  জামুড়িয়া, রাজা বন্দোপাধ্যায়ঃ পশ্চিম বর্ধমান জেলার জামুড়িয়ার তপসি কমিউনিটি হলে   ” দুয়ারে সরকার ” শিবির হয়েছে। মঙ্গলবার সেই শিবির পরিদর্শন করলেন পশ্চিম বর্ধমান জেলাশাসক এস পোন্নাবলম। জেলাশাসক শিবিরের দায়িত্বে থাকা সরকারি আধিকারিক ও কর্মীদের সঙ্গে কথা বলেন।

এছাড়াও তিনি শিবিরে আসা মানুষদের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করেন যেসব প্রকল্প ও পরিসেবা দেওয়া হচ্ছে, তা পেতে কোন অসুবিধা হচ্ছে কিনা।
শিবিরে অন্যদের মধ্যে ছিলেন পশ্চিম বর্ধমানের এডিএম ( উন্নয়ন) সঞ্জয় পাল, আসানসোলের মহকুমাশাসক (সদর) বিশ্বজিৎ ভট্টাচার্য, জামুড়িয়া ব্লকের বিডিও ও স্থানীয় পঞ্চায়েত সমিতির সভাপতি ও সহসভাপতিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Hey there! Ask me anything!