ASANSOL-BURNPUR

” ভ্যালেন্টাইন্স ডে ” উপলক্ষে হিরাপুর থানায় রক্তদান ও চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন

বেঙ্গল মিরর, বার্নপুর, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ* ” ভ্যালেন্টাইন্স ডে ” উপলক্ষে শুক্রবার সামাজিক দায়বদ্ধতা থেকে রক্তদান ও চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করলো আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের হিরাপুর থানার পুলিশ। হিরাপুর থানা চত্বরে হওয়া এদিনের এই কর্মসূচিতে সহযোগীতা করেছে হিরাপুর থানা আরজি পার্টি ও লায়ন্স ক্লাব অফ আসানসোল। আসানসোল দূর্গাপুর পুলিশের  এসিপি (হিরাপুর) ঈপ্সিতা দত্ত ও হিরাপুর থানার ওসি তন্ময় রায়, থানার শক্তি বাহিনী সহ মোট ২৩ জন পুলিশ কর্মী এদিনের শিবিরে রক্তদান করেন। লায়ন্স ক্লাব অফ আসানসোলের সহযোগিতায় চক্ষু পরীক্ষা শিবিরে প্রায় ১০০ জনের চোখ পরীক্ষা করা হয়। অনুষ্ঠানে সিআই (হিরাপুর) অশোক সিনহা মহাপাত্র, এএসআই অতনু নাগ, রক্তদান আন্দোলনের নেতা প্রবীর ধর, হিরাপুর থানার আরজি পার্টি ও  লায়ন্স ক্লাব আসানসোলের সদস্যরা উপস্থিত ছিলেন।


এই প্রসঙ্গে পুলিশ আধিকারিকরা বলেন, এমন একটা দিনে রক্তদান শিবিরের আয়োজন করার উদ্দেশ্য হলো মানুষের কাছে বার্তা দেওয়া। রক্ত যে কতটা জরুরি, তা বিপদে পড়লে মানুষেরা বুঝতে পারেন। বিশেষ করে করোনার সময় মানুষ এর প্রয়োজনীয়তা বুঝতে পেরেছিলেন।
এদিন উদ্যোক্তাদের তরফে রক্তদাতাদের ফুল ও সার্টিফিকেট দিয়ে সম্বর্ধনা দেওয়া হয়। এর পাশাপাশি অতিথিদের গোলাপ ফুল দিয়ে সম্মান জানানো হয়েছে।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *