ASANSOL

আসানসোলে, ১৯ নং জাতীয় সড়কে দুটি ট্রাকের সংঘর্ষ, আহত এক চালক

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দ্যোপাধ্যায়ঃ আসানসোলের ১৯ নং জাতীয় সড়কে কালিপাহাড়ি মোড় এলাকায় দুটি ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটে। যার ফলে একটি ট্রাকের চালক ট্রাকের কেবিনে আটকে যান। শেষ পর্যন্ত আসানসোল দক্ষিণ ট্রাফিক গার্ডের সাহায্যে তাকে কোনমতে কেবিন থেকে জখম অবস্থায় বার করে আনা সম্ভব হয়। পরে মহঃ সাদ্দাম নামে ঐ ট্রাক চালককে চিকিৎসার জন্য আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বুধবার সকালে এই ঘটনাটি ঘটেছে।

জানা গেছে, এদিন সকালে রাজস্থান থেকে কলকাতার দিকে যাচ্ছিল ট্রাকগুলি। আসানসোলে ১৯ নং জাতীয় সড়কে কালীপাহাড়ি মোড়ের কাছে লাল সিগন্যালের কারণে একটি ট্রাক থেমে যায়। কিন্তু সেই ট্রাকের পিছনে আসা অন্য একটি ট্রাকের চালক সামনের ট্রাকটি দাঁড়িয়ে যাওয়া সে সময়মতো ব্রেক করতে পারেননি। তাই নিয়ন্ত্রণ হারিয়ে পেছনের ট্রাকটি প্রচণ্ড জোরে সামনের ট্রাকটিকে ধাক্কা মারে। এই ঘটনায়, ধাক্কা মারা পেছনের ট্রাকের কেবিন দুমড়েমুচড়ে যায়। ট্রাক চালক সেই কেবিনে আটকে যান। অনেক চেষ্টার পরেে তাকে কেবিন থেকে বার করা যায়না। তখন একটি হাইড্রা বা ক্রেন এনে বহুক্ষণের চেষ্টায় চালককে কোনমতে কেবিন থেকে বার করে আনা হয়। ঘটনার খবর পেয়ে আসানসোল দক্ষিণ ট্রাফিক গার্ডে আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছান।

পুলিশ জানায়, একটি ট্রাক সিগনালে দাঁড়িয়েছিলো। তখন পেছনের দিক থেকে আসা অন্য একটি ট্রাক ঐ ট্রাকের পেছনে ধাক্কা মারে। এই ঘটনায় একটি ট্রাকের চালক আহত হয়েছেন। তাকে চিকিৎসার জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।ঘটনা প্রসঙ্গে, সামনের ট্রাকের চালক বলেন, আমরা রাজস্থান থেকে কলকাতা যাচ্ছিল। ট্রাকটিতে টাইলস বোঝাই ছিল। পেছন থেকে আসা একটি ট্রাক তার ট্রাককে ধাক্কা দেয়। যের কারণে এই ঘটনাটি ঘটে।

News Editor

Mr. Chandan | Senior News Editor Profile Mr. Chandan is a highly respected and seasoned Senior News Editor who brings over two decades (20+ years) of distinguished experience in the print media industry to the Bengal Mirror team. His extensive expertise is instrumental in upholding our commitment to quality, accuracy, and the #ThinkPositive journalistic standard.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Hey there! Ask me anything!