ASANSOL

আসানসোল গ্রামে বজ্রপাতে তালগাছে আগুন, আতঙ্ক ছড়ালো

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়: আসানসোলে ঝড়-বৃষ্টি একদিকে তাপমাত্রা কমিয়ে স্বস্তি এনে দিলেও, সোমবার সন্ধ্যায় আসানসোল গ্রাম এলাকায় বজ্রপাতের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই ঘটনায় এলাকায় হুলুস্থুল পরিস্থিতির সৃষ্টি হয়, যখন একটি তালগাছে আগুন ধরে যায় এবং তা দাউদাউ করে জ্বলতে থাকে।
স্থানীয় বাসিন্দা ঋষি রায় বলেন, আমি সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে বাড়ির কাছে কথা বলছিলাম। হঠাৎ একটি তীব্র শব্দ শোনা যায়। তার সঙ্গে আলো। আমি বুঝতে পারি এটা বজ্রপাতের শব্দ। বাইরে এসে দেখি, কাছেই একটি তালগাছ আগুনের লেলিহান শিখায় জ্বলছে। তিনি জানান, আগুন শুধুমাত্র ঐ গাছেই জ্বলছিলো। আশপাশের এলাকায় ছড়ায়নি। ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো গেছে।


তবে, বজ্রপাতের এই ঘটনায় আশপাশের বাসিন্দাদের মধ্যে ভয়ের পরিবেশ তৈরি হয়। অনেকেই বাড়ি থেকে বেরিয়ে এসে জ্বলন্ত তালগাছ দেখে হতবাক হয়ে যান। স্থানীয় বাসিন্দারা দমকল স্টেশন ও পুলিশকে খবর দেন। যদিও দমকলকর্মীর ঘটনাস্থলে পৌঁছানোর আগেই বৃষ্টিতে গাছের আগুন নিয়ন্ত্রণে চলে আসে।


অন্যদিকে, বিশেষজ্ঞরা জানাচ্ছেন, বৃষ্টি শুরু হওয়ার আগে, বিশেষ করে এই সময় খোলা জায়গায়, উঁচু গাছের কাছে বা ধাতব বস্তুর কাছাকাছি থাকা থেকে বিরত থাকা উচিত। বজ্রপাতের ঝুঁকি এড়াতে সতর্কতা অবলম্বন করা অত্যন্ত জরুরি। স্থানীয় প্রশাসনের কাছে অনুরোধ করা হয়েছে, এই ধরনের ঘটনা রোধে জনসচেতনতা বাড়ানো এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হোক।


প্রাথমিক ভাবে জানা গেছে , এই ঘটনায় কোনো প্রাণহানি বা সম্পত্তির ক্ষতির খবর পাওয়া যায়নি। তালগাছটি সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে। তবে আশপাশের বাড়িঘর বা সম্পত্তির কোন ক্ষতি হয়নি। এলাকার বাসিন্দারা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন যে ঘটনাটি আরও গুরুতর রূপ নেয়নি।


প্রশাসনের তরফে সাধারণ মানুষের কাছে আবেদন জানিয়ে বলা হয়েছে, বৃষ্টি ও ঝড়ের সময় নিরাপদ স্থানে থাকুন এবং বজ্রপাতের ঝুঁকি কমাতে যথাযথ সতর্কতা অবলম্বন করুন। এছাড়াও, এই ধরনের ঘটনা ঘটলে স্থানীয় প্রশাসন বা জরুরি পরিষেবা দপ্তরকে জানানোর পরামর্শ দেওয়া হচ্ছে।

News Editor

Mr. Chandan | Senior News Editor Profile Mr. Chandan is a highly respected and seasoned Senior News Editor who brings over two decades (20+ years) of distinguished experience in the print media industry to the Bengal Mirror team. His extensive expertise is instrumental in upholding our commitment to quality, accuracy, and the #ThinkPositive journalistic standard.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Hey there! Ask me anything!