Tuesday, October 6, 2026
Latest:

Bengal Mirror

Think Positive

Bengal Mirror
Tuesday, October 6, 2026
Latest:
Bengal Mirror
ASANSOL

আসানসোলে ভোট প্রচারে বিজেপি প্রার্থী কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় এলাকায় ঘুরে জনসংযোগ

*বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* যতদিন যাচ্ছে ততই ভোটের প্রচারের উত্তাপ বাড়ছে আসানসোলে। শুক্রবার আসানসোল পুরনিগমের ৫৩ নং ওয়ার্ডের আপকার গার্ডেনে প্রচার করলেন আসানসোল উত্তরের বিজেপি প্রার্থী কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়। তিনি এলাকায় ঘুরে ঘুরে জনসংযোগের মাধ্যমে বিজেপিকে ভোট দেওয়ার জন্য বলেন।

বাড়িতে থাকা সদস্যদের পাশাপাশি পথচলতি মানুষদের সঙ্গে কথা বলে। তিনি জানান, বৃহস্পতিবারে আসানসোলে নরেন্দ্র মোদির জনসভার পরে সাধারণ মানুষের মধ্যে উৎসাহ আরো বেড়ে গেছে। উজ্জীবিত দলের নেতা ও কর্মীরা। মানুষ এখন ভোটের দিনের জন্য অপেক্ষা করছেন। প্রসঙ্গতঃ, এই আপকার গার্ডেনেই থাকেন রাজ্যের বিদায়ী মন্ত্রী তথা আসানসোল উত্তরের তৃণমূল কংগ্রেসের প্রার্থী মলয় ঘটক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *