DURGAPUR

দুর্গাপুরে পকসো আইনে গ্রেফতার ৪

বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দ্যোপাধ্যায়ঃ নাবালিকাকে শ্লীলতাহানির ঘটনায় পকসো আইনে গ্রেফতার হলো ৪ জন। রবিবার সকালে ধৃতদেরকে তোলা হয় দুর্গাপুর মহকুমা আদালতে। পুলিশ সূত্রে জানা গেছে, দুর্গাপুর থানা এলাকায় এক নাবালিকাকে শ্লীলতাহানি করার অভিযোগ উঠেছিলো বেশ কয়েকজনের বিরুদ্ধে। সেই ঘটনার কথা জানিয়ে নাবালিকার পরিবারের তরফে অভিযোগ দায়ের করা হয়েছিলে দুর্গাপুর থানায়। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তের ভিত্তিতে শনিবার রাতে দুর্গাপুর থানা এলাকা থেকে গ্রেফতার করা হয় চারজন।

রবিবার ধৃতদের দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়। এদিন পকসো আদালত বন্ধ থাকায় বিচারক তাদের জামিন নাকচ করে এক দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। সোমবার ধৃতদেরকে আবার দুর্গাপুর মহকুমা আদালতের পকসো কোর্টে পেশ করার নির্দেশ দেন বিচারক।

পকসো আইন (প্রোটেকশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্সেস অ্যাক্ট, ২০১২) হল ভারতের একটি আইন যা ১৮ বছরের কম বয়সী শিশুদের যৌন নির্যাতন, হয়রানি এবং শোষণ থেকে সুরক্ষা দেয় এবং শিশু-বান্ধব আইনি প্রক্রিয়া নিশ্চিত করে।

News Editor

Mr. Chandan | Senior News Editor Profile Mr. Chandan is a highly respected and seasoned Senior News Editor who brings over two decades (20+ years) of distinguished experience in the print media industry to the Bengal Mirror team. His extensive expertise is instrumental in upholding our commitment to quality, accuracy, and the #ThinkPositive journalistic standard.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Hey there! Ask me anything!