ASANSOL

ভাড়া নিয়ে, জাল কাগজ করে বিক্রি, গ্রেফতার ১,উদ্ধার সাতটি ট্রাক্টর

বেঙ্গল মিরর, চরণ মুখার্জী ও রাজা বন্দোপাধ্যায়ঃ প্রথমে ট্রাক্টর ভাড়া নেওয়া ও পরে তা নিজের নামে করতে জাল কাগজ তৈরী। সবশেষে সেই ট্রাক্টর অন্য জায়গায় বিক্রি করার অভিযোগে এক ব্যাক্তিকে গ্রেফতার করলো আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেটের জামুড়িয়া থানার পুলিশ। এই ঘটনার তদন্তে নেমে পাশাপাশি ৭ টি ট্রাক্টর উদ্ধার করেছে পুলিশ। ধৃতর নাম সুমিত কুমার। তার বাড়ি জামুড়িয়া থানার শ্রীপুরে। রবিবার বিকেলে জামুড়িয়া থানায় এক সাংবাদিক সম্মেলনে গোটা বিষয়টি জানান আসানসোল দুর্গাপুর পুলিশের ডিসিপি (সেন্ট্রাল) ধ্রুব দাস।


তিনি বলেন, জামুড়িয়ার বাড়ুল গ্রামের বাসিন্দা আশীষ কুমার মন্ডল তার ট্রাক্টর শ্রীপুরের বাসিন্দা সুমিত কুমারকে ভাড়া দেয়। তার জন্য সুমিত কুমার ট্রাক্টারের মালিক আশীষ কুমার মন্ডলকে প্রতি মাসে ১২ হাজার টাকা করে ভাড়া দেওয়ার চুক্তি হয়। কিন্তু সেই চুক্তি অনুসারে আশীষবাবু সুমিতের কাছে টাকা চাইতে গেলে বিভিন্ন অজুহাত দেখিয়ে সে ফিরিয়ে দেয়। শেষবার গত মার্চ মাসে টাকা চাইতে গেলে সুমিত তাকে বলে ট্রাক্টর চুরি হয়ে গেছে। এরপরেই গোটা ঘটনার ট্রাক্টরের মালিক আশীষবাবু জামুড়িয়া থানায় লিখিত অভিযোগ করেন।

তিনি আরো বলেন,
সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্তে নামে। সব তথ্য খতিয়ে দেখে পুলিশ অভিযুক্ত সুমিতকে গত ৮ মে গ্রেফতার করে। তাকে জিঞ্জাসাবাদের জন্য পুলিশ রিমান্ডে নেয়। এরপরে তাকে জেরা করে পুলিশ জানতে পারে ধৃত বিভিন্ন ব্যাক্তির কাছে থেকে কারখানায় দেওয়ার জন্য তাদের কাছ থেকে ট্রাক্টর ভাড়া নিতো। পরে জাল কাগজ নিজের নামে তৈরী করতো। পরে সেই ট্রাক্টর অন্য কাউকে বিক্রি করে দিতো। পুলিশ এখন পর্যন্ত তার থেকে ৭ টি ট্রাক্টর উদ্ধার করেছে। যার মধ্যে ছয়টি উদ্ধার করা এই জেলার বিভিন্ন জায়গা থেকে। একটি পাওয়া গেছে ঝাড়খণ্ড থেকে। এছাড়াও আরো কোন গাড়ি ধৃত এইভাবে ভাড়া নেওয়ার নামে হাতিয়ে নিয়েছে কিনা তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। রিমান্ড শেষে সোমবার ধৃতকে আবার আসানসোল আদালতে পেশ করা হবে। তাকে আবারও পুলিশ রিমান্ডে নেওয়ার জন্য আসানসোল আদালতে আবেদন করা হবে।

তিনি আরো বলেন, একসঙ্গে সাতটি ট্রাক্টর উদ্ধার হওয়ার ঘটনা খুবই বিরল। কেননা, এমন অভিযোগ অনেক জমা পড়ে। সেইদিক থেকে জামুড়িয়া থানার ওসির নেতৃত্বে পুলিশ এই অভিযোগের তদন্তে নেমে, ভালো সাফল্য পেয়েছে।
এদিনের সাংবাদিক সম্মেলনে ডিসিপি (সেন্ট্রাল) ধ্রুব দাস ছাড়াও উপস্থিত ছিলেন এসিপি ( সেন্ট্রাল ২) বিমান কুমার মির্ধা, সি আই সুশান্ত কুমার চট্টোপাধ্যায়, জামুড়িয়া থানার ওসি সৌমেন্দ্রনাথ সিংহ ঠাকুর সহ জামুড়িয়া থানার পুলিশ আধিকারিকরা।

News Editor

Mr. Chandan | Senior News Editor Profile Mr. Chandan is a highly respected and seasoned Senior News Editor who brings over two decades (20+ years) of distinguished experience in the print media industry to the Bengal Mirror team. His extensive expertise is instrumental in upholding our commitment to quality, accuracy, and the #ThinkPositive journalistic standard.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Hey there! Ask me anything!