DURGAPUR

কলকাতায় চাকরি খুঁজতে বেরিয়ে নিখোঁজ, বদ্রীনাথে জঙ্গলে ঝুলন্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য দুর্গাপুরে

বেঙ্গল মিরর, দুর্গাপুর, চরণ মুখার্জী /রাজা বন্দোপাধ্যাঃ উত্তরাখন্ডের বদ্রীনাথে রহস্য মৃত্যু হলো দুর্গাপুরের এক যুবকের। বুধবার সকালে এই ঘটনার কথা জানাজানি হওয়ার পরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ইস্পাত নগরীতে। মৃত যুবকের নাম প্রীতম মজুমদার (২৭)। পরিবার সূত্রে জানা গেছে, প্রীতমের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে উত্তরাখন্ডে বদ্রীনাথে যোশী মঠের অদূরে কাঞ্চনানালার একটি পাইন গাছ থেকে । উদ্ধার হয়েছে তার সঙ্গে থাকা নথিপত্রও। মৃত যুবক প্রীতম মজুমদার দুর্গাপুরের বি-জোনের এডিশনের বাসিন্দা।


সূত্রের খবর, প্রীতম মজুমদার এডিশনে তার মামার বাড়িতেই থাকতো। সেই মামার বাড়ি থেকেই গত ৪ মে চাকরির বিষয়ে কথা বলতে যাচ্ছি বলে কলকাতা যাওয়ার নাম করে বেরিয়েছিল প্রীতম। এরপর চারদিন আগে গত ১১ মে মামার সাথে তার শেষ যোগাযোগ হয়েছিলো তারপর থেকে আর প্রীতমের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। ১৩ মে মঙ্গলবার উত্তরাখণ্ড পুলিশের কাছ থেকে খবর আছে দুর্গাপুরে মামার বাড়িতে এই বলে যে, সেখানে প্রীতমের মৃত্যু হয়েছে।

উত্তরাখণ্ডের বদ্রীনাথের কাঞ্চনানালার পাইন বনে একটি পাইন গাছ থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয় তার বলে সেখানকার পুলিশের তরফে জানানো হয় । এই খবর শোরগোল পড়ে যায় গোটা এলাকায়।
উত্তরাখণ্ডের পুলিশের তরফে প্রীতমের মামাকে সেখানে ডেকে পাঠানো হয়।
এদিন সকাল থেকে প্রীতমের মামার বাড়িতে খোঁজ নিতে আসেন পড়শি ও এলাকার বাসিন্দারা।

News Editor

Mr. Chandan | Senior News Editor Profile Mr. Chandan is a highly respected and seasoned Senior News Editor who brings over two decades (20+ years) of distinguished experience in the print media industry to the Bengal Mirror team. His extensive expertise is instrumental in upholding our commitment to quality, accuracy, and the #ThinkPositive journalistic standard.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Hey there! Ask me anything!