ASANSOL

আসানসোল ইএসআই হাসপাতালে তুলে দিলেন শ্রবণযন্ত্র, উদ্বোধন করলেন দুটি হাইমাস্ট লাইটের মন্ত্রী মলয় ঘটক

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ* আসানসোল ইএসআই হাসপাতালে কানে শোনার সমস্যা আছে, এমন মানুষদেরকে শ্রবণযন্ত্র দেওয়া হয়। পাশাপাশি আসানসোল দূর্গাপুর উন্নয়ন পর্ষদ বা আড্ডার আর্থিক সহায়তায় আসানসোল ইএসআই হাসপাতালে দুটি হাইমাস্ট লাইট লাগানো হয়েছে। শনিবার রাজ্যের শ্রম ও আইন মন্ত্রী মলয় ঘটক আজ আসানসোলের ইএসআই হাসপাতালে এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে শ্রবণযন্ত্র বেশ কয়েকজনের হাতে তুলে ও ডিজিটালি দুটি লাইটের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে হাসপাতালের সুপার ডাঃ অতনু ভদ্র, আসানসোল পুরনিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়, কাউন্সিলার শ্রাবণী মন্ডল, ডাক্তার, আধিকারিক ও কর্মীরা উপস্থিত ছিলেন। হাসপাতাল সুপার বলেন, ইএনটি বিভাগের পরীক্ষা ও চিকিৎসার পরে কিছু লোকের শ্রবণশক্তির সমস্যা পাওয়া যায়। এদিন তাদের শ্রবযন্ত্র প্রদান করা হয়েছে। এর পাশাপাশি, এই হাসপাতাল চত্বরে আলোর একটা সমস্যা ছিলো। সেই আলোর সমস্যা দূর করতে আসানসোল দূর্গাপুর উন্নয়ন পর্ষদ বা আড্ডা দুটি হাইমাস্ট লাইট এখানে বসিয়েছে। তার উদ্বোধন করা হয়েছে।

অনুষ্ঠানে মন্ত্রী তার বক্তব্যে বলেন, প্রতি বছর আসানসোল ইএসআই হাসপাতালটি চিকিৎসা সেবায় উৎকর্ষতার জন্য পুরস্কৃত হয়। এটা অত্যন্ত আনন্দের বিষয় যে এখানকার ডাক্তার এবং প্রতিটি কর্মচারী রোগীদের সেবা করার জন্য প্রস্তুত থাকেন। এই ইএসআই হাসপাতাল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হাসপাতাল। এখানে বেশিরভাগ শ্রমিক শ্রেণীর মানুষ চিকিৎসা গ্রহণ করেন। তাই এখানে চমৎকার চিকিৎসা সেবা থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরো বলেন, ইএসআই হাসপাতালের চিকিৎসা সেবা আরও উন্নত করার জন্য, এই হাসপাতালের সাথে যুক্ত প্রতিটি ব্যক্তিকে আরও কঠোর পরিশ্রম করতে হবে।

Social Share or Summarize with AI

News Editor

Mr. Chandan | Senior News Editor Profile Mr. Chandan is a highly respected and seasoned Senior News Editor who brings over two decades (20+ years) of distinguished experience in the print media industry to the Bengal Mirror team. His extensive expertise is instrumental in upholding our commitment to quality, accuracy, and the #ThinkPositive journalistic standard.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Hey there! Ask me anything!