ASANSOL

আসানসোল পুরনিগমের ৮৫ নং ওয়ার্ড, এলাকায় জমা জমে সমস্যা বাসিন্দাদের, পরিদর্শনে বিজেপি বিধায়ক

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোল পুরনিগমের ৮৫ নম্বর ওয়ার্ডের মাদার টেরেজা সরণী এলাকায় গত ৫ বছর ধরে জল জমে যাওয়ার কারণে মানুষ সমস্যার সম্মুখীন হচ্ছেন। সেই খবর পেয়ে শুক্রবার আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল ঐ এলাকা পরিদর্শন করেন। তিনি ৮৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কল্যাণী রায় এবং এই এলাকার মানুষের সাথে কথা বলেন। গোটা সমস্যাটি বোঝার চেষ্টা করেন তিনি।

পরে এই বিষয়ে বিধায়ক বলেন, গত ৫ বছর ধরে জল জমে যাওয়ার কারণে এই এলাকার বাসিন্দারা চরম সমস্যার সম্মুখীন হচ্ছে। কাউন্সিলর এবং স্থানীয় মানুষদের সাথে কথা বলে আমি জানতে পারি তা হল এখানে একটি জমি রয়েছে। সেখানে একটি ড্রেন তৈরি না হওয়া পর্যন্ত সমাধান হবে না। বিধায়ক আরো বলেন, আমি মেয়রের সাথেও এই বিষয়ে কথা বলবো, যাতে যত তাড়াতাড়ি সম্ভব এই সমস্যা সমাধান করা যায়।এই প্রসঙ্গে কল্যাণী রায় বলেন, এই এলাকাটি বৃত্তাকার। জমির মালিকের সাথে আলোচনা চলছে। যে কারণে এখানে জল জমে।

মালিক যদি জমি বিক্রি করতে রাজি হন, তাহলে সেই জমিতে একটি প্রশস্ত রাস্তা এবং ড্রেন তৈরি করা হবে। যাতে এই সমস্যার স্থায়ী সমাধান পাওয়া যায়। তিনি আরো বলেন, কাউন্সিলর জনপ্রতিনিধি ও আসানসোল পুরনিগমের অংশ হিসেবে এখানকার মানুষের সমস্যা সমাধানের জন্য নিরন্তর চেষ্টা চালাচ্ছি। যখনই এখানে জল জমে, তখন পাম্পের সাহায্যে তা বার করা হয়। এই বিষয়ে স্থানীয় বাসিন্দারা বলেন, জল জমে যাওয়ার কারণে এই এলাকার মানুষ অনেক সমস্যার সম্মুখীন হন। আমরা এই সমস্যার দ্রুত ও স্থায়ী সমাধান চাই।

News Editor

Mr. Chandan | Senior News Editor Profile Mr. Chandan is a highly respected and seasoned Senior News Editor who brings over two decades (20+ years) of distinguished experience in the print media industry to the Bengal Mirror team. His extensive expertise is instrumental in upholding our commitment to quality, accuracy, and the #ThinkPositive journalistic standard.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *