ASANSOL

আসানসোল ইএসআই হাসপাতালে হচ্ছে মেডিক্যাল কলেজ

চূড়ান্ত অনুমোদন দিলো এমপ্লয়িজ স্টেট ইনশিওরেন্স কর্পোরেশন

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়/সৌরদীপ্ত সেনগুপ্ত : * এত দিন রোগীদের পরিষেবা দেওয়ার পাশাপাশি নার্সিং ও রেডিয়োলজির মতো চিকিৎসা সহায়ক কিছু বিষয়ে প্রশিক্ষণ দিয়ে এসেছে আসানসোলের ইএসআই হাসপাতাল। এ বার সেই হাসপাতালে তৈরি হবে মেডিক্যাল কলেজ।সম্প্রতি দিল্লিতে এমপ্লয়িজ় স্টেট ইনশিওরেন্স কর্পোরেশনের (ইএসআইসি) বৈঠকে বিষয়টি চূড়ান্ত হয়েছে বলে জানা গেছে । এই খবর দিয়ে হাসপাতালের সুপার ডাঃ অতনু ভদ্র বলেন, তাকে এই কথা জানিয়েছেন রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটক।

সুপার আরো বলেছেন, কবে নাগাদ কাজ শুরু হবে, তা অবশ্য স্পষ্ট করা হয়নি। তবে আগামী একমাসের মধ্যে প্রাথমিক কাজ শুরু হতে পারে বলে মনে করা হচ্ছে। বছর দুই আগে আসানসোলের ইএসআই হাসপাতালে একটি মেডিক্যাল কলেজ গড়ে তোলার জন্য রাজ্য সরকারের তরফে কেন্দ্রীয় শ্রম মন্ত্রকের কাছে আবেদন করেছিলেন রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটক।

আগেই ইএসআইসির এক বৈঠকেই কেন্দ্রীয় শ্রম মন্ত্রী মনসুখ মাণ্ডব্য জানিয়েছিলেন, সারা দেশে ১০টি ইএসআই হাসপাতালে নতুন মেডিক্যাল কলেজ তৈরি করবে সরকার। সেই তালিকায় আসানসোলের নাম রয়েছে। আরো জানা গেছে , আসানসোলের ইএসআই হাসপাতালে ডাক্তারির পঠনপাঠনের জন্য মেডিক্যাল কলেজ তৈরির চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।স্বাভাবিক ভাবেই আসানসোল ইএসআই হাসপাতালে মেডিক্যাল কলেজ হওয়ার খুশি সব মহল।

News Editor

Mr. Chandan | Senior News Editor Profile Mr. Chandan is a highly respected and seasoned Senior News Editor who brings over two decades (20+ years) of distinguished experience in the print media industry to the Bengal Mirror team. His extensive expertise is instrumental in upholding our commitment to quality, accuracy, and the #ThinkPositive journalistic standard.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Hey there! Ask me anything!