ASANSOL

আসানসোলে ইসকনের রথযাত্রা নিরাপত্তা ও রুট নিয়ে মহকুমাশাসকের উপস্থিতিতে বৈঠক

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দ্যোপাধ্যায়ঃ বিগত বছরগুলোর মতো এই বছরেও আসানসোলে ইসকনের রথযাত্রা হবে। আগামী ২৭ জুন হবে রথযাত্রা ও ৫ জুলাই হবে উল্টো রথযাত্রা। এই রথযাত্রা নিয়ে মঙ্গলবার আসানসোলের মহকুমাশাসক বা এসডিও (সদর) অফিসে একটি প্রশাসনিক বৈঠক হয়। মহকুমাশাসক (সদর) বিশ্বজিৎ ভট্টাচার্যের উপস্থিতিতে এই বৈঠকটি হয়। আসানসোল দূর্গাপুর পুলিশের এসিপি (সেন্ট্রাল ১) বিশ্বজিৎ নস্কর, এসিএমওএইচ, আসানসোল দক্ষিণ, উত্তর ও হিরাপুর থানার ইন্সপেক্টর ইনচার্জ এবং ওসি এবং আসানসোল ইসকন প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আসানসোলের এসবি গরাই রোডের বুধা ময়দানে রথ থাকা ও রথযাত্রার রুট ও নিরাপত্তা নিয়ে এদিনের বৈঠকে আলোচনা করা হয়েছে বলে মহকুমাশাসক (সদর) জানিয়েছেন। তিনি বলেন, রথের দিন দুপুরে বুধা ময়দান থেকে ইসকনের রথ শোভাযাত্রা সহকারে বেরোবে। তা এসবি গরাই রোড, নুরুদ্দিন রোড ও জিটি রোড হয়ে বিএনআরে আসবে। সেখানে কুলটির মিঠানি থেকে আরো একটি রথ সেই শোভাযাত্রায় যোগ দেবে।

এরপর দুটি রথ একসঙ্গে কোর্ট সংলগ্ন গান্ধী মূর্তির সামনে দিয়ে এসবি গরাই রোড হয়ে বুধা ময়দানে আসবে। সেখানে আটদিন রথ থাকবে। উল্টো রথের দিন আসানসোলের গাড়ুইতে ইসকনের রথ উল্টো রুটে ফিরে যাবে। মহকুমাশাসক (সদর) আরো বলেন, পুলিশ ও প্রশাসনের তরফে রথযাত্রা নির্বিঘ্নে করতে সবরকম ব্যবস্থা করা হবে।

News Editor

Mr. Chandan | Senior News Editor Profile Mr. Chandan is a highly respected and seasoned Senior News Editor who brings over two decades (20+ years) of distinguished experience in the print media industry to the Bengal Mirror team. His extensive expertise is instrumental in upholding our commitment to quality, accuracy, and the #ThinkPositive journalistic standard.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Hey there! Ask me anything!