ASANSOL

দুর্গাপুরের তৃণমূল শ্রমিক সংগঠনের ‘স্বঘোষিত’ নেতা ও এক ঠিকাদারের নামে এফআইআর

বেঙ্গল মিরর, চরণ মুখার্জি দুর্গাপুর : বেআইনি নিয়োগ নিয়ে দুর্গাপুরের তৃণমূল শ্রমিক সংগঠনের ‘স্বঘোষিত’ নেতা ও এক ঠিকাদারের নামে এফআইআর। তৃণমূল শ্রমিক সংগঠনের ‘স্বঘোষিত’ নেতা সমীর সিং এবং ঠিকাদার সাহেব গঙ্গোপাধ্যায়ের নামে এফআইআরে সই করলেন আইএনটিটিইউসির দুর্গাপুর কোর কমিটির সভাপতি তথা রাজ্য আইএনটিটিইউসির সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সবাই চোর কটাক্ষে বিজেপি। দুর্গাপুরের অ্যালয় স্টীল প্ল্যান্টে(এএসপি) কোর কমিটি গঠনের পর পরই ৩ জন ঠিকা কর্মীর কাজ পেয়েছেন বলে শনিবার দুর্গাপুরে দাবি করেন ঋতব্রত।

এখনও পর্যন্ত কোর কমিটির অজান্তেই এইভাবে এএসপিতে মোট ১৫ জনের চাকরি হয়েছে। যেহেতু এই কারখানায় ঠিকা কর্মীদের গেট পাসই একমাত্র পরিচয়, কোনো বায়োমেট্রিক ব্যবস্থা নেই সেই সুযোগকে কাজে লাগিয়ে এই নিয়োগ হয়েছে বলে এদিন জানান আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। আর নতুন কোর কমিটি ঘোষণার পরই ঋতব্রত সরাসরি জানিয়েছিলেন কোর কমিটি শুধুমাত্র শ্রমিকদের সমস্যা দেখবে নিয়োগ নয়। যারা এরপরও নিয়োগ সংক্রান্ত কিছুতে যুক্ত থাকবে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থার কথাও জানিয়েছিলেন তিনি।

তাই এই বেআইনি নিয়োগের জন্যে কোকওভেন থানার মায়াবাজারের ‘স্বঘোষিত’ আইএনটিটিইউসি নেতা সমীর সিং ও ঠিকাদার সংস্থার মালিক সাহেব গঙ্গোপাধ্যায়ের নামে এফআইআর দায়ের করা হয়। আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলেন, ” শুধু এফআইআর নয়, আমরা এর সঙ্গে পুলিশকে একটি সংযোজনও দিচ্ছি। যেখানে আমাদের মূল উদ্দেশ্য স্পষ্ট করা হবে। অভিযুক্তদের পেছনে যদি দলের কেউ থাকে তাঁরও বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি থাকছে এফআইআরে। আশাকরি এরপর আমাদের বার্তা আরো স্পষ্ট হলো।

“এদিকে কটাক্ষ করে দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘরুই বলেন,”তৃণমূলের সবাই চোর। এতে আশ্চর্য হওয়ার কিছু নেই। একদল বেরোবে একজন ঢুকবে এটাই তো তৃণমূলের কালচার। এফআইআর করে আই ওয়াশ করা হচ্ছে। আদতে কারোর কিছুই হবে না। শুধু লুটপাট চালানোই কাজ তৃণমূল দলের।”

News Editor

Mr. Chandan | Senior News Editor Profile Mr. Chandan is a highly respected and seasoned Senior News Editor who brings over two decades (20+ years) of distinguished experience in the print media industry to the Bengal Mirror team. His extensive expertise is instrumental in upholding our commitment to quality, accuracy, and the #ThinkPositive journalistic standard.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Hey there! Ask me anything!