ASANSOL

আসানসোলের হোটেল থেকে গ্রেফতার মিমের জেলা সভাপতি

জাল নোটের কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগ

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের আসানসোল দক্ষিণ থানার পুলিশ শনিবার ভোর রাত তিনটের সময় জাল নোট কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পশ্চিম বর্ধমান জেলার এআইএমআইএম বা মিম জেলা সভাপতি দানিশ আজিজকে গ্রেফতার করে। পুলিশ সূত্রের খবর, আসানসোলের জিটি রোডের উষাগ্রামের একটি হোটেলে ৩০১০ নম্বর রুমে অভিযান চালানো হয়। সেখান থেকে প্রায় ১.৫ লক্ষ টাকা পাওয়া যায়। তার মধ্যে ৫০০ টাকার ৩০০টি নোট, নোট ছাপানোর জন্য ব্যবহৃত ৬০০টি ফাঁকা কাগজ, নোট ছাপানোর জন্য ব্যবহৃত একটি ডাইস সহ দানিশ আজিজকে গ্রেফতার করা হয়েছে।

মিম জেলা সভাপতির নেতা দানিশ আজিজের সঙ্গে মহঃ লাল খান নামে আরো একজনকে ঐ রুম থেকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিএনএস বা ভারতীয় ন্যায় সংহিতার ২১৩/২৫, ১৭৮, ১৭৯, ১৮০, ১৮১, ১৮২, ৩১৮/৪, ৩/৫ ধারায় মামলা করা হয়েছে। উক্ত মামলায় শনিবার দানিশ আজিজ এবং মোহাম্মদ লাল খানকে আসানসোল আদালতে হাজির করা হয়। গ্রেফতার দুই অভিযুক্তের ১৪ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ।

এই বিষয়ে দানিশ আজিজের বাবা মহঃ আজিজ আমরোহি এদিন আদালত চত্বরে বলেন, শুক্রবার গভীর রাত তিনটের দিকে আমি একটি ফোন পেয়েছিলাম। সেই ফোন এক ব্যক্তি পুলিশ অফিসার পরিচয় দিয়ে বলে আমার ছেলে দানিশ আজিজকে গ্রেফতার করা হয়েছে। তবে পুলিশ তাকে থানায় যেতে এবং তার ছেলের সাথে দেখা করতে দিতে দেওয়া হবে না বলে জানানো হয় । কিন্তু এদিন সকালে আমি আসানসোল দক্ষিণ থানায় যাই ছেলের খবর নিতে। তখন থানার এক পুলিশ অফিসার আমাকে বলেন যে তিনিই রাতে ফোন করেছিলেন। মহঃ আজিজ তার ছেলে দানিশের সাথে দেখা করতে চাইলে সেই পুলিশ অফিসার বলেন, তা সম্ভব নয়। কারণ হিসেবে বলা হয় যে থানার আইসির কোনও নির্দেশ নেই।

মহঃ আজিজ আমরোহি বলেন, আমার ছেলেকে আগেও ধর্ষণের মিথ্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছিল। এদিন তাকে জাল নোট কারবারের মিথ্যা মামলায় গ্রেফতার করা হয়েছে। এই সব করা হচ্ছে কারণ আমার ছেলে দানিশ আজিজের নেতৃত্বে এআইএমআইএম বা আসানসোল উত্তর বিধানসভা আসনে ক্রমাগত দলের শিকড় এবং সংগঠনকে শক্তিশালী হচ্ছে। যা এই বিধান সভার তৃণমূল নেতারা পছন্দ করেন না। তিনি স্পষ্ট করে বলেছেন যে তৃণমূল কংগ্রেসের আসানসোল উত্তর বিধান সভার বিধায়ক তথা রাজ্যে মন্ত্রী মলয় ঘটকের তার ছেলে দানিশ আজিজের সাথে সমস্যা আছে।

কারণ আমার ছেলে দানিশ আজিজ উত্তর বিধানসভা কেন্দ্রে দলকে শক্তিশালী করছে। এর ফলে তৃণমূল কংগ্রেস তাদের ভোট ব্যাংক হারিয়ে ফেলছে। সেই কারণেই তার ছেলেকে বারবার মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে। এদিন যখন পুলিশ দানিশ আজিজকে আদালতে পেশ করার সময় তিনি পুলিশের গাড়ি থেকে নেমে বলেন যে, এভাবে মিথ্যা মামলায় ফাঁসিয়ে মিমকে থামানো যাবে না। তিনি দাবি করেন, তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে।

News Editor

Mr. Chandan | Senior News Editor Profile Mr. Chandan is a highly respected and seasoned Senior News Editor who brings over two decades (20+ years) of distinguished experience in the print media industry to the Bengal Mirror team. His extensive expertise is instrumental in upholding our commitment to quality, accuracy, and the #ThinkPositive journalistic standard.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Hey there! Ask me anything!