সেল আইএসপিতে আধুনিকীকরণে স্থানীয়দের কর্মসংস্থানের দাবি, শ্রম কমিশনারকে স্মারকলিপি আদিবাসী সংগঠনের
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* আদিবাসী ছাত্র ও যুব ফোরামের তরফে মঙ্গলবার আসানসোলে শ্রম কমিশনারের কার্যালয়ে এসে বার্নপুর সেল আইএসপি বা ইস্কো কারখানার আধুনিকীকরণে স্থানীয়দের নিয়োগের দাবি জানায়। তারা এই দাবিতে একটি স্মারক লিপি শ্রম কমিশনারকে দেওয়ার পাশাপাশি, আধিকারিকের সঙ্গে এই ব্যাপারে কথা বলেন।














এই বিষয়ে সংগঠনের সদস্যরা বলেন, বার্নপুরের সেল আইএসপিতে আধুনিকীকরণ করা হচ্ছে। কিন্তু স্থানীয় যুবকরা এখনও কর্মসংস্থান পাননি। স্থানীয় যুবকরা এর আগে প্রশাসনের প্রতিটি স্তরে আবেদন করেছিলেন। কিন্তু এখনও কোনও ফল পাওয়া যায়নি। এই কারণে, এদিন আমরা শ্রম কমিশনারের কার্যালয়ে এসে আবেদন করেছি যে সেল আইএসপির আধুনিকীকরণে আমাদের কর্মসংস্থানে অগ্রাধিকার দেওয়া হোক।
তারা আরো বলেন যে, এখানে একটি কারখানায় আধুনিকীকরণ করা হচ্ছে। স্থানীয় জনগণকে তার জন্য এখানে দূষণ সহ্য করতে হবে। কিন্তু স্থানীয় যুবকদের কর্মসংস্থান দেওয়া হচ্ছে না। তার জায়গায় সেখানে বহিরাগতরা কাজ পাচ্ছেন। যা কোনভাবেই মেনে নেওয়া হবে বলে, সংগঠনের তরফে দাবি করা হয়েছে।

