টোটো উল্টে আহত ৬ পড়ুয়া
বেঙ্গল মিরর।সার্থক কুমার দে, পাণ্ডবেশ্বর : বেহাল রাস্তায় টোটো উল্টে আহত হল ৬ জন পড়ুয়া । শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে পাণ্ডবেশ্বর ফুলবাগান থেকে রেল স্টেশন যাওয়ার পথে পোস্ট অফিস মোড় সংলগ্ন রাস্তায় । স্থানীয় সূত্রে জানা যায় এদিন বেলা দেড়টা নাগাদ পাণ্ডবেশ্বরের একটি কোচিং সেন্টার থেকে টিউশন পড়ার পর ৬ জন পড়ুয়া একটি টোটো করে বাড়ি ফিরছিল । টোটো টি পোস্ট অফিস মোড়ের কাছে রাস্তায় উল্টে যাই । টোটো থেকে পড়ে আহত হয় ওই ৬ জন পড়ুয়া । স্থানীয়রা তাদের উদ্ধার করে পাণ্ডবেশ্বর ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাই চিকিৎসার জন্য ।















আহত পড়ুয়ারা দুর্গাপুর ফরিদপুর ব্লকের গোগলা পঞ্চায়েত এলাকার নতুনডাঙ্গা, লস্করবাঁধ, বনগ্রাম এলাকার বাসিন্দা বলে জানা যায় । দুর্ঘটনার পর স্থানীয়রা রাস্তার বেহাল দশা নিয়ে ক্ষোভে ফেটে পড়ে । বেশ কিছুক্ষণ ওই রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায় । স্থানীয়দের অভিযোগ পোস্ট অফিস মোড় থেকে রেলগেট পর্যন্ত রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে । খানাখন্দে ভরা রাস্তাটি বর্ষায় জলাশয়ের আকার নিয়েছে । প্রায় প্রতিদিনই ছোটখাটো দুর্ঘটনা ঘটে রাস্তার বেহাল অবস্থার জন্য । দ্রুত রাস্তাটি সংস্কারের দাবি জানান স্থানীয়রা । দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আছে পাণ্ডবেশ্বর থানার পুলিশ । পুলিশের সামনেও স্থানীয়রা ক্ষোভ উগরে দেন । পরে পুলিশের মধ্যস্থতাই পরিস্থিতি স্বাভাবিক হয় ।


