আসানসোলে বিজেপির ” আগমনী যাত্রা ” অসুর বধ করে, বাংলায় ন্যায় প্রতিষ্ঠার আহ্বান, জিতেন্দ্র তেওয়ারির
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* মহালয়ার দিন আগামী ২১ সেপ্টেম্বর পিতৃপক্ষের অবসান হবে। শুরু হবে মাতৃপক্ষের। সেই মাতৃপক্ষকে সামনে রেখে মা দুর্গার আগমনকে সামনে রেখে বৃহস্পতিবার বিজেপির ডাকে ও কালচারাল এন্ড লিটেরারি ফোরাম অফ বেঙ্গলের সহযোগিতায় আসানসোল পুরনিগমের ২৯ নং ওয়ার্ডের রেলপারে ” আগমনী যাত্রা” বার করা হয়। আসানসোল পুরনিগমের ২৯ নং ওয়ার্ডে মঙ্গু সাউ মোড় থেকে শুরু হওয়া এই আগমনী যাত্রার পুরোভাগে ছিলেন আসানসোল পুরনিগমের প্রাক্তন মেয়র বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি।














অন্যদের মধ্যে ছিলেন আসানসোল পুরনিগমের ২৯ নং ওয়ার্ডের কাউন্সিলার গৌরব গুপ্তা। এই যাত্রা শেষ হয় আসানসোলের রেলপারের বড়ুয়া বাজারের কুশুওয়ারা ভবনে। এই যাত্রায় দেবী দুর্গার সাজে শিশু থেকে কিশোরীরা অংশ নেন। এই যাত্রা প্রসঙ্গে জিতেন্দ্র তেওয়ারি বলেন, আগামী ২১ সেপ্টেম্বর পিতৃপক্ষের অবসান হয়ে মাতৃপক্ষের সূচনা হবে। তাই মা দুর্গাকে আহ্বান জানিয়ে এই আগমনী যাত্রা বার করা হয়েছে। তিনি আরো বলেন, আমরা মায়ের কাছে বাংলার মাটিতে ন্যায় প্রতিষ্ঠা করতে বলছি অসুর বধ করে। উদ্যোক্তাদের তরফে বলা হয়েছে, আগমনী যাত্রা অংশ নেওয়াদের মধ্যে একটা প্রতিযোগিতা করা হয়েছে। সবশেষে তাদেরকে পুরষ্কৃত করা হয়েছে।


