ASANSOL

বারাবনিতে বিজেপির প্রার্থীর সমর্থনে রোডশো মিঠুন চক্রবর্তীর জয়ের ব্যাপারে আশাবাদী

*বেঙ্গল মিরর, বারাবনি, রাজা বন্দোপাধ্যায়ঃ* বারাবনিতে বিজেপি প্রার্থী অরিজিৎ রায়ের হয়ে শনিবার ভোটের এলেন পদ্ম শিবিরের স্টার প্রচারক কেন্দ্রীয় নেতা মিঠুন চক্রবর্তী। তিনি এদিন দলের প্রার্থীর সমর্থনে রোডশো করেন। তিনি এদিন খাসকুঠি মোড় থেকে একটি হুডখোলা গাড়িতে দোমহানি বাজার ও কেলেজোড়া হনুমান মন্দির পর্যন্ত ভোটে প্রচার রোডশো করেন।

তার সঙ্গে গাড়িতে উপস্থিত ছিলেন প্রার্থী অরিজিৎ রায়। ছিলেন বিজেপি নেতা অভিজিৎ রায় সহ বিপুল সংখ্যায় কর্মী ও সমর্থকেরা। মিঠুন চক্রবর্তী এদিন বারাবনির প্রার্থী জয়ের পাশাপাশি এবারে রাজ্যে বিজেপির সরকার গঠন করা নিয়ে আশা প্রকাশ করেন। তিনি রোডশো থেকে বারাবনির ভোটারদের বিজেপিকে ভোট দেওয়ার জন্য আবেদন করেন। এদিন মিঠুন চক্রবর্তীকে দেখতে বারাবনিতে রাস্তার ধারে প্রচুর মানুষ ভিড় জমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *