DURGAPUR

দুর্গাপুরে গণধর্ষণ কান্ড : পুলিশের জালে নগর নিগমের অস্থায়ী কর্মী, নির্যাতিতার বাবা ও মায়ের সঙ্গে কথা বিরোধী দলনেতার

বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়: দুর্গাপুরের শোভাপুরের একটি বেসরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালের ডাক্তারি পড়ুয়া গণধর্ষণের ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হলো আরও একজন। এই ঘটনায় নিউ টাউনশিপ থানার পুলিশের জালে দুর্গাপুর নগর নিগমের অস্থায়ী কর্মী। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতের নাম নাসিরুদ্দিন শেখ। এদিন সকালে দুর্গাপুরে এসে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি করেন ধৃত নাসিরুদ্দিন তৃনমুল কংগ্রেসের নেতা। তাই আমার আর বলতে বাধা নেই যে, এই ঘটনার সঙ্গে রাজ্যের শাসক দলের কোন না কোন দিক থেকে যোগাযোগ রয়েছে। এদিন সকালে তিনি দুর্গাপুরে এসে এক বিজেপি নেতার ফোনে প্রথম হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। রাজ্যের বিরোধী দলনেতা জানতে চান, ডাক্তারি পড়ুয়া কেমন আছেন। এর পরে তিনি নির্যাতিতার বাবা-মায়ের সঙ্গে কথা বলেন।


এদিকে, শুক্রবার রাতের ঐ ঘটনার সঙ্গে ধৃত নাসিরুদ্দিনের কি ভূমিকা ছিল, তা খতিয়ে দেখছেন তদন্তকারী অফিসাররা। সোমবার সকালে দুর্গাপুর মহকুমা আদালতে নাসিরুদ্দিনকে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিশ বলে জানা গেছে। এখনো পর্যন্ত এই ঘটনায় গ্রেফতারের সংখ্যা বেড়ে হলো চার। এই ঘটনায় এখনও অধরা একজন। তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
প্রসঙ্গতঃ গত ১০ অক্টোবর শুক্রবার রাতে দুর্গাপুরের বেসরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালের দ্বিতীয় বর্ষের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠে। রাত ৮টা নাগাদ এক সহপাঠীর সঙ্গে খাবার কিনতে ক্যাম্পাসের বাইরে বেরিয়েছিলেন উড়িষ্যার জলেশ্বরের বাসিন্দা ঐ ডাক্তারি পড়ুয়া। তখন ঐ ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণ করা হয় বলে জানা গেছে। অভিযোগ, কলেজ থেকে মাত্র ১ কিলোমিটার দূরে পরাণগঞ্জে জঙ্গলের মনে টেনে নিয়ে গিয়ে তাকে গণধর্ষণ করা হয়।

পরের দিন শনিবার সকালে এই ঘটনা প্রকাশ্যে আসতেই উত্তাল হয়ে উঠে গোটা রাজ্য। রাস্তায় নেমে বিক্ষোভ দেখানো শুরু করে রাজ্যের সবকটি বিরোধী দল ও একাধিক সংগঠন। অভিযোগ দায়ের হওয়ার সঙ্গে সঙ্গে ঘটনার তদন্তে নামে নিউ টাউনশিপ থানার পুলিশ। পুলিশের তরফে আশ্বাস দেওয়া হয়, দ্রুতই দোষীদের চিহ্নিত করে গ্রেফতার করা হবে। অভিযুক্তদের খোঁজে গোটা পরাণগঞ্জের জঙ্গল ঘিরে ফেলে শুরু হয় তল্লাশি। ড্রোন উড়িয়ে অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হয়। রবিবার দুপুরে উত্তরবঙ্গ যাওয়ার পথে কলকাতায় দমদম বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই ঘটনায় জড়িতদের কড়া শাস্তির আশ্বাস দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

পুলিশ তদন্তে নেমে একদিনের মধ্যে শনিবার রাতে তিনজনকে গ্রেফতার করে। রবিবার সকালে ধৃতদেরকে দুর্গাপুর আদালতে পেশ করা হয়। জামিন নাকন তাদের ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক। এরপর রবিবার সকালে দুর্গাপুর নগর নিগমের অস্থায়ী কর্মী নাসিরউদ্দিন শেখকে জঙ্গল এলাকা থেকে আটক করা হয়। সারাদিন টানা জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয় তাকে। প্রাথমিক তদন্ত ও সবকিছু খতিয়ে দেখে পুলিশের অনুমান, শেখ নাসিরুদ্দিন এই ঘটনার মূল অভিযুক্ত ।
এই ঘটনায় মোট ৫ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে । তার মধ্যে চারজন গ্রেফতার করা হলো।
এদিকে, সোমবার দুর্গাপুরে আসছে উড়িষ্যা সরকারের মহিলা কমিশনের তিন সদস্যের একটি দল।

News Editor

Mr. Chandan | Senior News Editor Profile Mr. Chandan is a highly respected and seasoned Senior News Editor who brings over two decades (20+ years) of distinguished experience in the print media industry to the Bengal Mirror team. His extensive expertise is instrumental in upholding our commitment to quality, accuracy, and the #ThinkPositive journalistic standard.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Hey there! Ask me anything!