রানীগঞ্জ থানার পিসি পার্টি আবারো পেল সফলতা
বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, রানীগঞ্জ : আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের রানীগঞ্জ থানার পিসি পার্টির পুলিশ আবারো পেল সফলতা। ছট পুজোর দুদিন আগেই এক গৃহস্থের বাড়িতে চুরির ঘটনার অভিযোগ পেয়ে রানীগঞ্জ থানার ইন্সপেক্টর বিকাশ দত্তর কাছে সেই ঘটনার তদন্তের নির্দেশ পেয়ে পিসি পার্টির পুলিশ সিসিটিভির ফুটেজ লক্ষ্য করে ধরে ফেলল দুষ্কৃতিকে, শনিবার পুলিশ ধৃতকে আসানসোল জেলা আদালতে হাজির করার পর রবিবার তাকে হেফাজতে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করেই রানীগঞ্জ থানার পিসি পার্টি পুলিশ প্রীতম পালের নেতৃত্বে ধৃত ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে উদ্ধার করল চুরি যাওয়া সামগ্রী।














ঘটনা প্রসঙ্গে জানা যায় ছট পুজোর দুদিন আগেই শিশুবাগান কলাপাড়ার বাসিন্দা উমেশ বর্মনের বাড়িতে বাড়ির সদস্যদের ঘুমে আচ্ছন্ন থাকার সময়কালে কুমোরবাজার রাজোয়ার পাড়ার বাসিন্দা রকি ডোম তাদের বাড়ির ওপর তলায় চেপে বিভিন্ন সামগ্রী চুরি করে নিয়ে যায়। এই বিষয়টি জেনে পুলিশ বিভিন্ন এলাকায় বসানো সিসিটিভি ফুটেজের মধ্যে লক্ষ্য করে দেখতে পাওয়ার পরই ওই ব্যক্তিকে গ্রেফতার করে। শনিবার তাকে আসানসোল জেলা আদালতে তোলা হলে বিচারক দৃতকে পুলিশের জিজ্ঞাসাবাদ এর জন্য পুলিশ রিমান্ডে নির্দেশ দেন। পরবর্তীতে রবিবার তাকে নিয়ে গিয়ে তার বাড়ি থেকে চুরি যাওয়া বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়। আজি সেই সামগ্রী তার প্রকৃত মালিকের হাতেও তুলে দেয় পুলিশ


