PANDESWAR-ANDAL

জাতীয় সড়কের দুর্ঘটনা, আহত ৮ জন ফুটবলার

বেঙ্গল মিরর, সার্থক কুমার দে, পাণ্ডবেশ্বর : লরি ও চার চাকার গাড়ির সংঘর্ষে আহত হলো ৮ জন । আহতরা বীরভূম থেকে ফুটবল খেলে বাড়ি ফিরছিল বলে জানা যায় । সোমবার সন্ধ্যে সাড়ে ৬ টা নাগাদ ঘটনাটি ঘটে ৬০ নম্বর জাতীয় সড়কের হরিপুর সংলগ্ন সোনপুর মোড়ে ।

জামুরিয়া থানার তপসী এলাকার কয়েকজন যুবক দুটি চার চাকার গাড়ি করে সোমবার ফুটবল প্রতিযোগিতা খেলতে যায় বীরভূমের বড়রায় । খেলা শেষে বাড়ি ফেরার পথে ৬০ নম্বর জাতীয় সড়কের হরিপুর সংলগ্ন সোনপুর মোরে তাদের একটি গাড়ি (বোলেরো) দুর্ঘটনার কবলে পড়ে । প্রত্যক্ষদর্শীরা জানান যে দুটি গাড়িতে খেলোয়াড়েরা ছিল সেই দুটি গাড়ির গতি ছিল স্বাভাবিকের চেয়ে বেশি । সোনপুর মোরের কাছে উল্টো দিক দিয়ে আসছিল একটি লরি । সেই লরির সাথে সামনের বোলের গাড়িটির মুখোমুখি সংঘর্ষ হয় ।

দুর্ঘটনায় বোলেরো গাড়িটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় । চালক সহ দুর্ঘটনায় আহত হয় ওই গাড়িতে থাকা ৮ জন যুবক । দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনস্থলে পৌঁছায় পাণ্ডবেশ্বর ট্রাফিক কার্ড ও পাণ্ডবেশ্বর থানার পুলিশ । পুলিশের পাশাপাশি আহতদের উদ্ধারের কাজে হাত লাগান স্থানীয়রাও । আহতদের প্রথমে হরিপুরের একটি বেসরকারি হাসপাতাল ও পরে চিকিৎসার জন্য অন্যত্র নিয়ে যাওয়া হয় বলে জানান প্রত্যক্ষদর্শীরা ।

News Editor

Mr. Chandan | Senior News Editor Profile Mr. Chandan is a highly respected and seasoned Senior News Editor who brings over two decades (20+ years) of distinguished experience in the print media industry to the Bengal Mirror team. His extensive expertise is instrumental in upholding our commitment to quality, accuracy, and the #ThinkPositive journalistic standard.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Hey there! Ask me anything!