ASANSOLDURGAPUR

দলের ছাত্র ও যুবদের নিয়ে সাইকেল র‍্যালি দুর্গাপুর পশ্চিমের তৃণমূল প্রার্থী কবি দত্তর

*বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* তীব্র দাবদাহের মধ্যেও থেমে নেই নির্বাচনী প্রচার। তৃণমূল ছাত্র পরিষদের ছাত্র যুবদের সাথে সাইকেল চালিয়ে প্রচার করলেন দুর্গাপুর পশ্চিমের তৃণমূল প্রার্থী কবি দত্ত। দুর্গাপুরের এসবি মোড় থেকে শুরু হয় এই কর্মসূচি। দুর্গাপুরের স্টেশন বাজার জুড়ে চলে সাইকেলে প্রচার। দুর্গাপুরের এসবি মোড় থেকে স্টেশন বাজার পর্যন্ত বিস্তৃত এলাকা জুড়ে এই সাইকেল র‍্যালির সঙ্গে রাস্তা জুড়ে থাকা কর্মী সমর্থকেরা স্লোগান দেন।

প্রার্থী কবি দত্ত , সকাল থেকেই আমি দলের নেতা ও কর্মীদের নিয়ে পদযাত্রা করছিলাম। মানুষের সঙ্গে সরাসরি কথা বলার চেষ্টা করেছি। এরপর সাইকেলে চেপে র‍্যালি করার অভিজ্ঞতা একেবারেই আলাদা। এতে যেমন শরীরচর্চা হচ্ছে, তেমনই মানুষের কাছাকাছি পৌঁছনোও সহজ হচ্ছে। সকলের মধ্যেই একটা বাড়তি আনন্দ এবং উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে বলে দাবি শাসক দলের প্রার্থীর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *