দিল্লি বিস্ফোরণ : কঠোর হাতে মোকাবিলা করবে সরকার, বললেন রাজ্যপাল
বেঙ্গল মিরর,সার্থক কুমার দে, অন্ডাল : মঙ্গলবার বাঁকুড়ার একটি সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেন রাজ্যপাল সি,বি আনন্দ বোস । সকালে বিশেষ হেলিকপ্টারে কলকাতা থেকে অন্ডালের কাজী নজরুল বিমানবন্দরে অবতরণ করেন রাজ্যপাল । সেখান থেকে সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে সড়কপথে বাঁকুড়া যান তিনি । অনুষ্ঠান শেষে দুপুরে অন্ডাল বিমানবন্দর থেকে আকাশ পথে রাজ্যপাল ফিরে যান কলকাতা । দিল্লি বিস্ফোরণনের পর এদিন রাজ্যপালের সফর ঘিরে পশ্চিম বর্ধমান জেলা জুড়ে ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা ।














পশ্চিম বর্ধমান, বাঁকুড়ার সীমান্তবর্তী দুর্গাপুর ব্যারেজ, বীরভূম সংলগ্ন জয়দেবের অজয় নদীর উপর নবনির্মিত উড়ালপুল সহ বিভিন্ন জায়গায় পুলিশি তৎপরতা লক্ষ্য করা যায় । নাকা চেকিংয়ে তল্লাশি করা হয় যানবাহন । অন্যদিকে সকালে অন্ডাল বিমানবন্দর থেকে সড়কপথে বাঁকুড়া যাওয়ার সময় বিমানবন্দরের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্যপাল । দিল্লির বিস্ফোরণ ঘটনা সম্পর্কে তিনি বলেন এটা দুর্ভাগ্যজনক । আমাদের দেশে গণতন্ত্র মজবুত । দেশ ও দেশবাসীর নিরাপত্তার স্বার্থে সরকার নিশ্চয়ই কড়া ব্যবস্থা নেবে বলে মন্তব্য করেন তিনি ।





