আসানসোলে প্রয়াত আইনজীবীর স্মরণে তৃনমুল কংগ্রেসের ক্যারাম প্রতিযোগিতা
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ আসানসোল আদালতের আইনজীবী মুনির বেগের স্মরণে রবিবার আসানসোলের জিটি রোডের পুরনো রামকৃষ্ণ মিশন আশ্রম মোড়ের কাছে ৪৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস পার্টি অফিসে এক ক্যারাম প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই প্রতিযোগিতায় অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন আসানসোল পুরনিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক।















এই প্রসঙ্গে তৃণমূল কংগ্রেস নেতা রবিউল ইসলাম জানান, আসানসোল আদালতের প্রবীণ আইনজীবী মুনির বেগ ৮ মাস আগে মারা গেছেন। এদিন তাঁর স্মরণে এই ক্যারাম প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। যেখানে কেবল আসানসোল নয়, রাজ্য স্তরের অনেক বিশিষ্ট ক্যারাম খেলোয়াড় অংশগ্রহণ করেছেন। তিনি বলেন, এই প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রয়াত মুনির বেগের ছেলে মির্জা কায়সার বেগ। মুনির বেগ যেমন সর্বদা সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর কথা বলতেন, তেমনই যুবসমাজকে সামাজিক কাজে জড়িত থাকার পরামর্শ দিতেন। তাই তার স্মরণে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
মির্জা কায়সার বেগ বলেন আসানসোল পুরনিগমের ৪৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস পার্টি অফিস আমার প্রয়াত বাবার স্মরণে এই প্রতিযোগিতার আয়োজন করেছে। আমি সেই প্রতিযোগিতা উদ্বোধন করার সুযোগ পেয়েছি। তিনি আরো বলেন, এই প্রতিযোগিতার জন্য আমি আয়োজক কমিটির সাথে যুক্ত সকলের প্রতি কৃতজ্ঞ। আমি আশা প্রকাশ করি, এখানকার মানুষ আমার প্রয়াত বাবার প্রতি যে ভালোবাসা এবং শ্রদ্ধা দেখিয়েছিলেন, তারা এমন ভাবেই আমার পাশে থাকবেন।

