প্রাক্তন শিক্ষকদের সম্বর্ধনা
বেঙ্গল মিরর, সার্থক কুমার দে, লাউদোহা : প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষকদের দেওয়া হল সম্বর্ধনা । গোগলা অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মঙ্গলবার সকালে সম্বর্ধনা অনুষ্ঠানটি আয়োজিত হয় মাধাইগঞ্জ কোলিয়ারি সংলগ্ন দলীয় কার্যালয়ে । উপস্থিত ছিলেন গোগলা পঞ্চায়েতের উপপ্রধান গঙ্গাধর গোস্বামী, তৃণমূলের অঞ্চল সভাপতি গৌতম ঘোষ সহ এলাকার বিশিষ্ট জনেরা ।














গৌতম বাবু জানান এলাকার ১৩ টি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত ১৩ জন শিক্ষককে এদিন পুষ্পস্তবক, উত্তরীয় ও মানপত্র দিয়ে সম্বর্ধিত করা হয় । বিধায়কের নির্দেশেই এই সম্বর্ধনার আয়োজন বলে জানান তিনি । প্রাক্তন শিক্ষক গঙ্গাধর ঘোষ, অতুল বাউরি, শেখ মহিউদ্দিন, অজিত ধারা-রা বলেন সাধারণত অবসর গ্রহণের কিছু দিনের মধ্যেই শিক্ষকরা প্রাক্তন হয়ে যান । তাদের কথা সেভাবে মনে রাখা হয় না, এটাই স্বাভাবিক । আমরা কেউ ১৫ বছর, ২০ বছর অথবা ২৫ বছর আগে শিক্ষকতা থেকে অবসর নিয়েছি । এত বছর পরেও আমাদের অবদানের কথা মনে রেখে আজ যেভাবে সম্বর্ধিত করা হলো তাতে আমরা আপ্লুত ।





